লোহাগাড়ায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। গত বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে উপজেলার বটতলী স্টেশনস্থ চৌধুরী প্লাজার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে যথাযোগ্য মর্যাদায় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আসলাম আহমেদ, ইমরান রাতুল, তারেকুল ইসলাম, পারভেজ উদ্দীন, আহসান উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক বোরহান ছোবহান, মো. তামিম, সাংগঠনিক সম্পাদক মো রাকিব, অর্থ সম্পাদক ইলিয়াস সানি, দপ্তর সম্পাদক আরফাত রহমান আদর, প্রচার সম্পাদক তামরিন, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক মামুন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন