সাতকানিয়া থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৫:৩২ সন্ধ্যা
সাতকানিয়া থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ ১জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত ১জন, ৬ জন চোর ও পরোয়ানাভূক্ত আসামীসহ ১৪ আসামীকে গ্রেফতার করেছে। গত(৮ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার ও ইয়াবাগুলো উদ্ধার করা করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সাতকানিয়া থানা পুলিশের এসআই মো. ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী নুরুল আবচারকে (৩২) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আবচার কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ খোনার পাড়া নুর বশরের বাড়ির মো. নুর বশরের ছেলে।

একইসময়ে থানায় কর্মরত অন্যান্য অফিসারগন অভিযান পরিচালনা কেও পারিবারিক আদালতের পরোয়ানাভূক্ত আসামী মো. আবু তৈয়ব (৩৫), ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের আসামী ফয়েজ আহাম্মদ(৭০), চুরি মামলার পলাতক আসামী জীবন দাস (২০), অজয় দাস (১৭), রনি দত্ত (১৮), প্রিতম দত্ত (১৮), রিমন দাস (১৮), সঞ্জয় দাস (২২), ৬ মাসের সাজা পরোয়ানাভূক্ত আসামী নাজির উদ্দিন প্রকাশ বাদশা (৪৫), পরোয়ানাভূক্ত আসামী মো. মনির আহমদ (৬০), সরওয়ার কামাল (৩৭), মো. সেলিম মেম্বার (৪৫), নারী ও শিশু মামলার পলাতক আসামী মো. ইউনুচকে (৩৫) গ্রেফতার করেন।

সাতকানিয়া অফিসার ইনচাজ র্(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2