রাউজানে গ্রামীণ ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
রাউজানে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামের রাউজানে গ্রামীণ ব্যাংকের নোয়াপাড়া রাউজান শাখার উদ্যোগে সংগ্রামী সদস্য (ভিক্ষুক) দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ১০ জানুয়ারি (মঙ্গলবার) সকালে হতদরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোনাল ম্যানেজার কান্ত রাম মন্ডল ও নবাগত যোনাল ম্যানেজার মো: আবদুস সবুর খানের নির্দেশনায় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো: শামসুল হক, প্রোগ্রাম অফিসার কবির আহম্মদ সরকার, নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মো: সোলতানুল আনিছ চৌধুরীসহ শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এরিয়া ম্যানেজার মো: শামসুল হক জানান, তীব্র শীতে মানুষের জীবন যাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর একেএম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুর রহিম খানের উদ্যোগে আমাদের শাখায় হতদরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি আমরা।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন