মহালছড়িতে সেনাবাহিনীর জোন’র শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ সন্ধ্যা
মহালছড়িতে সেনাবাহিনীর জোন’র শীতবস্ত্র বিতরণ

মহালছড়িতে সেনাবাহিনীর জোন কর্তৃক শীতবস্ত্র প্রদান করা হয়

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় গোয়ামাহাট পড়া এলাকায় শীতবস্ত্র ও পড়াশোনা অব্যাহত রাখতে মহালছড়ি সেনা জোন কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

গত ৯ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে দূর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সংবাদ বিবরণে জানা যায়, মহালছড়ি উপজেলার গোয়ামাহাট গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা অভাব অনটন ও অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে মহালছড়ি সেনা জোনের জোন কমান্ডার মো. সাইফুল ইসলাম এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে পর্যাপ্ত সাহায্য সহায়তা প্রদান করেন। সম্প্রতি মহালছড়ি সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে পর্যাপ্ত শিক্ষা উপকরণ প্রয়োজনীয় বই পুস্তক ও আর্থিক সহায়তা শিক্ষার্থীদের হাতে তুলে দেন মহালছড়ি সেনা জোনের ক্যা: সাইফুল ইসলাম। এ সময় এলাকা বাসিন্দাদের ভালভাবে পড়ালেখা করে ভাল ফলাফল লাভের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সু-পরামর্শ প্রদান করা হয়।

একজন অবিভাবক ব্যক্ত করে বলেন, মহালছড়ি সেনা জোনের পক্ষ হতে প্রাপ্ত এ শিক্ষা সহায়তা ও সাহায্য সহযোগিতা তাদের শিক্ষা জীবনকে অনেক দুর এগিয়ে নেবে। এ জন্য গরীব মেধাবী শিক্ষার্থীদের মহালছড়ি জোন কর্তৃপক্ষের এ উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2