আনোয়ারায় শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আনোয়ারায় শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের আনোয়ারায় বটতলী শাহ্ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আগত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুলদিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা।
এরপর অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে ষষ্ঠ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট ইমরান হোসেন বাবু।
সহকারী শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী তানিম, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল আবছার, এসএম কামরুল ইসলাম, এসএম জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, শিক্ষক আনোয়ারুল ইসলাম, বিজেশ কান্তি চৌধুরী প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন