আগামীকাল আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে
রাউজানেরঅমিতাভ উচ্চ বিদ্যালয়েরপ্রাক্তনশিক্ষার্থীদেরপুনর্মিলনীঅনুষ্ঠান
চট্টগ্রামের রাউজান উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল ১৩ জানুয়ারি (শুক্রবার) বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান থেকে সংবর্ধনা দেয়া হবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রিধারীসহ ১৩ কৃতিকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
উদ্বোধন করবেন একুশে পদকে ভূষিত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড.প্রণব কুমার বড়ুয়া। সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।
আজ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সচিব অঞ্চল কুমার তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ত্রিদীপ কুমার বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া, রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন