গৌর নিতাই সেবাশ্রমে ধর্মসভা ও শীতার্তদের কম্বল বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:৫১ বিকাল
গৌর নিতাই সেবাশ্রমে ধর্মসভা ও শীতার্তদের কম্বল বিতরণ

গৌর নিতাই সেবাশ্রমে ধর্মসভা ও শীতার্তদের কম্বল বিতরণ

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের গৌর নিতাই সেবাশ্রমে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের ধর্মসভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। আজ ১৫ জানুয়ারি (রোববার) রাতে গৌর নিতাই সেবাশ্রম পরিচালনা কমিটির আয়োজনে ধর্মসভায় পশ্চিম গুজরা গৌর নিতাই সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট দীপক কান্তি দত্তের সভাপতিত্বে উদ্ধোধন ছিলেন আশ্রম এর সেবায়েত নিত্যানন্দ প্রভু। প্রধান আলোচক ছিলেন পশ্চিম বিনাজুরী মহেশখালী মহাশ্মশান ঘাটস্থান লোকনাথ আশ্রমের অধ্যক্ষ বীরপুরুষ ব্রহ্মচারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবিকা তপসী দত্ত, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দত্ত। শিক্ষক প্রকাশ দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইতিহাস একাত্তর টিভি প্রতিনিধি নুরুল আলম খোকন, প্রদীপ দত্ত, দিলীপ সিকদার, বলরাম দত্ত, তনধীর ভট্টাচার্য, জয় চৌধুরী, কিষান সেন, চিকিৎসক উজ্জ্বল কুমার দে, নয়ন দত্ত, রিপন দত্ত, সেতু দত্ত, তনধীর ভট্টাচার্য, রাজু দত্ত, মাধব দত্ত, জয়ন্ত দত্ত, সমীর দত্ত, রাজিব সেন, সঞ্জয় দত্ত ও রাজু দে।

ধর্মীয় সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শতাধিক শীতার্ত মানুষের মাঝে সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী প্রদত্ত কম্বল বিতরণ করেন এডভোকেট দীপক কান্তি দত্ত।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2