সাতকানিয়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:৫৭ বিকাল
সাতকানিয়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সাতকানিয়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। গত ১৪ জানুয়ারি (শনিবার) দিবাগত রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ(২২)। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তবলছড়ি দেওয়ান পাড়ার মো. ইউনুছ মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সাতকানিয়া থানার এস আই মো. সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/২০) এর ৯ (১) এর এজাহারভূক্ত আসামী মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২২) কে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2