মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৭:৩৭ রাত
মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেলমেট বিহীন এবং উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল ৬ জন আরোহীকে জরিমানা করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি (রোববার ) উপজেলার বড়তাকিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।

এসময় ব্যস্ততম সড়কের পাশে গাড়ি পার্ক করায় গাড়ির চালকদেরকে যত্রতত্র গাড়ি পার্ক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মোবাইল কোর্ট চলাকালে সড়কের ফুটপাত দখল করে পণ্যসামগ্রী বিক্রেতাদেরকে সরিয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ, আনসার এবং উপজেলা প্রশাসনের বিশেষায়িত দল সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জরিমানার পাশাপাশি বিভিন্ন অপরাধের দায়ে ৬টি মামলা করা হয়েছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2