প্রধানমন্ত্রীর দেয়া ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই : রানা দাশ গুপ্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:৫৬ সন্ধ্যা
প্রধানমন্ত্রীর দেয়া ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই : রানা দাশ গুপ্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা গত সংসদ নির্বাচনের আগে নির্বাচনী ইশতিহারে আমাদের যেসব দাবী বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন তাহার সেই ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই। আশা করছি তিনি খুব শীঘ্রই আমাদের দাবী বাস্তবায়ন করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সামাজিক অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নিতাই ঘোষ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচএম জসিম উদ্দিন, ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী বিএসসি, কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র নাথ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পলাশ দাশ, লোহাগাড়া ঐক্য পরিষদ সংগঠক মাষ্টার সলিল কান্তি বড়ুয়া, সাংবাদিক খোকন সুশীল, তুষার কান্তি বড়ুয়া, অনিল সরকার, সুধীর দেবনাথ, রনজিত দাশ, অসিম বড়ুয়া, সুনিল সরকার, মাষ্টার কাজল কান্তি দাশ, রনি দাশ, প্রদীপ শীল, সুজন শীল, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক প্রভাবশালী সদস্য, ত্যাগী নেতা জেয়াবুল হক প্রকাশ লাতু চৌধুরীসহ শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2