সভাপতি জাহেদ ও সম্পাদক সরওয়ার

পটিয়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৫:০৯ সন্ধ্যা
পটিয়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটি ঘোষণা

পটিয়ায় জিয়া সাইবার ফোর্সের কমিটি ঘোষণা

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত প্যাডে পটিয়া পৌরসভা জিয়া সাইবার ফোর্সের পূর্ণাঈ কমিটির অনুমোদন দেয়া হয়।

জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া পৌরসভা শাখার ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আহ্বায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া পৌরসভা যুবদল নেতা ও রিজন্সি ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট জাহেদ হোসেন, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌরসভা যুবদল নেতা মো. সরওয়ার বাবলু।

জিয়া সাইবার ফোর্স নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আগামীতে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে।এবং সাধারণ জনগণের ভোট ফিরিয়ে আনা হবে।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2