কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের পরিচিতি ও বর্ধিতসভা অনুষ্ঠিত
কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত
কাপ্তাই উপজেলা শ্রমিক লীগের নব গঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে বিএফআইডিসি রেস্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি শহিদুল্লাহ বাপ্পির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সরোয়ার সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
বর্ধিত সভায় প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নেতৃত্বে কাপ্তাই উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে দীপংকর তালুকদারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং সেই সাথে কাপ্তাই উপজেলার আওতাধীন ৫টি ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি করার নির্দেশ প্রদান করেন। এসময় নব গঠিত কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের সকল সদস্য উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন