পদুয়া রেঞ্জ জ্বালানি কাঠসহ জব্দ করলো জীপ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ সন্ধ্যা
জ্বালানি কাঠসহ জীপ গাড়ি জব্দ করলো বন বিভাগ
চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া রেঞ্জ অভিযানে জ্বালানী কাঠ সহ জীপ গাড়ি জব্দ করেছে। গত ২৫ জানুয়ারি রাত ১১টার দিকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. মনজুর মোরশেদ ও ডলুবিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
বনরেঞ্জ কর্মকর্তা মো. মনজুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটিবিলা গৌড়স্থান এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি কাঠসহ একটি জীপ গাড়ি আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত কাঠ ও জিপ গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন