পরিচ্ছন্ন রাউজান গড়তে নাগরিকদের পাটের বিশেষ ঝুঁড়ি বিতরণ
পরিচ্ছন্ন রাউজান গড়তে নাগরিকদেরপাটের বিশেষ ঝুড়ি বিতরণ
চট্টগ্রামের রাউজানে পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা গড়তে একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশনায় রাউজান পৌরসভায় টাকার বিনিময়ে অপচনশীল আবর্জনা ক্রয় কর্মসূচি সাড়া দেশে আলোচিত হয়। তারই ধারাবাহিকতায় এবার পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে পৌর নাগরিকদের মাঝে অর্ধ লক্ষাধিক পাটের তৈরী পরিবেশবান্ধব বিশেষ ঝুঁড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) রাউজান পৌরসভা চত্বরে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতে আবর্জনা ফেলার জন্য প্রথম ধাপে ২ হাজার ময়লার ঝুড়ি বিতরণ করে সংসদ সদস্য সকলকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পৌরসভা গঠনে ভূমিকা রাখতে অনুরোধ জানান। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০ হাজার ঝুড়ি বিতরণ করা হবে। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-২ এড. সমীর দাশ গুপ্ত, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি, আজাদ হোসেন, শওকত হাসান চৌধুরী, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, নাছিমা আক্তার, জেবুন্নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি প্রমুখ।
সভাপতির বক্তব্যে পৌরমেয়র জমির উদ্দীন পারভেজ সাংসদ ফজলে করিম চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় সকলের সহযোগিতা নিয়ে উন্নত, সমৃদ্ধ ও মডেল পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন