রাউজানে ইছালে ছাওয়াব ফাতেহা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪১ সন্ধ্যা
রাউজানে ইছালে ছাওয়াব ফাতেহা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদীয় সমাজের আয়োজনে ইছালে ছাওয়াব ফাতেহা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজানে মোহাম্মদীয় সমাজের আয়োজনে হযরত সৈয়দ চাঁদ শাহ (রা.) ও আউলি কেরামগণসহ মরহুম মরহুমাদের ইছালে ছাওয়াব ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মোহাম্মদীয়া সমাজ ও আল মাহান্নাদী গ্রুপের চেয়ারম্যান সিআইপি এনামুল হক চৌধুরীর সহযোগিতায় বিশাল নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. মুসলিম চৌধুরী। ডা. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবদুল জাব্বার সোহেল, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদ তপন দে, কদলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী, মানবিক পুলিশ সওকত।

এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী, সেন্টাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ, মোহাম্মদীয়া সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ, রাউজান উপজেলারর সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2