মাওলানা আহমদ করিম’র বার্ষিক ওরশ অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে পশ্চিম গুজরা মুনিরীয়া দারুচ্ছুন্নাহ সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহছুফি মাওলানা আহমদ করিম প্রকাশ বড় হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহির ২য় বার্ষিক ওরশ শরীফ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে ছলাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ মাহফিল ও তাবরুক বিতরণ।
গত ২০ ফেব্রুয়ারি (সোমবার) বদুমুন্সিপাড়ায় হুজুরের পরিবারবর্গ ও ভক্ত আশেকদের ব্যবস্থপনায় মিলাদ মাহফিলে বদুমুন্সীপাড়া সমাজকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব এমএস আজম খানের সভাপতিত্বে ও মাওলানা কায়দে আযমের সঞ্চালনায় তকরির করেন বদুমুন্সীপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ রশিদী, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা আবু মোহাম্মদ আজমী।
সালামি পেশ করেন মাওলানা সালামত রেজা কাদেরী, সমাপনি বক্তব্য রাখরন হুজুরের ছোট ছাহিবজাদা মাওলানা মোহাম্মদ হামিদ হাছান মুরাদ আহমদী, আখেরী মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা আবু তাহের আলকাদ্বেরী।
ওরছ শরীফের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মোহাম্মদ হামিদ হাছান মুরাদ আহমদী ও ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন। আখেরী মোনাজাত শেষে আগত মুসল্লী ও ভক্ত, মুরিদানদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন