উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মাতৃভাষা দিবস সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৮ সন্ধ্যা
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে মাতৃভাষা দিবস সম্পন্ন

উপকূলীয় পাবলিক লাইব্রেরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রান্তিকের গণপাঠাগার বাঁশখালী উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে র‌্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি ও রচনাপাঠ প্রতিযোগিতা গত ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) লাইব্রেরির হলরুমে সম্পন্ন হয়।

পাঠাগারের সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মানিক দে। বক্তব্য রাখেন মোহাম্মদ ছৈয়দুল আলম, ইমরান মাহমুদ, উপকূলীয় পাবলিক প্রশাসনিক কর্মকর্তা মিতু আকতার, জোবাইদা খানম ও মোবারকা আকতার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫২ এর ভাষা আন্দোলনে বাংলা মায়ের দামাল ছেলেরা প্রাণ উৎসর্গ করেছিলেন মায়ের ভাষা রক্ষা করার জন্য। তারা সেদিন অকাতরে জীবন দিয়েছিলেন মাতৃভাষা বাংলার জন্য। মহান একুশের শিক্ষা হলো, সর্বাবস্থায় মাতৃভাষাকে সমুন্নত রাখা। মাতৃভাষার মর্যাদা ধরে রাখা।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোতায় উত্তীর্ণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2