রাউজানে একরাতে ৫টি গরু চুরি
চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে গৃহস্থের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার ভোর রাতে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের মিরা পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, এলাকার বাসিন্দা ইউছুপ আলীর গোয়াল ঘর থাকা ৪টি উন্নতজাতের গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরের দল।
ইউছুপ আলী গুন্নুর ভাই জব্বার আলী জানান, রাতে ইউছুপ আলী গুন্নু গোয়াল ঘরে গরুগুলো বেধে রাতে শোবার ঘরে ঘুমাতে যায়। সকালে গোয়াল ঘরে ঢুকে দেখতে পান তার গরুগুলো নেই গরু চুরির বিষয়টি ইউছুপ আলী গুন্নু রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীনকে জানান। পুলিশ গরুগুলো উদ্ধারে বিভিন্ন জায়গায় তল্লাশি করে উদ্ধারে ব্যর্থ হয়।
একই রাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের সাগর সরকারের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলায় চোরের দল গরুগুলো ফসলি মাঠে ছেড়ে দেয়।
এই বিষয়ে জানতে চাইলে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, উরকিরচর এলাকা থেকে তিনটি গরু চুরির বিষয় জানতে পেরে আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখছি। তবে বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন