মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও মানবতার সেবায় কাজ করছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন : ড. হোছামুদ্দিন
মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও মানবতার সেবায়ও কাজ করে যাচ্ছে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন
আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশান কর্তৃক নির্মিত মসজিদে সা’দ বিন মুআজ (র:) এর বার্ষিক সভা গত ১৮ ফেব্রুয়ারি (শনিবার) অত্র মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চিফ বিশিষ্ট শিক্ষাবিদ আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশানের চেয়ারম্যান ড.আবুল আলা মুহাম্মাদ হোছামুদ্দিন।
প্রধান অতিথিকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। অত্র এলাকার মুসল্লীদের দাবীর প্রেক্ষিতে মসজিদ সম্প্রসারণের কাজও খুব তাড়াতাড়ি বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করে বাস্তবায়ন করার প্রতিশ্রম্নতি দেন।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, দেশের শীর্ষ স্থানীয় এনজিও সংস্থা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ-মাদ্রাসা নির্মাণের পাশাপাশি আর্তমানবতার সেবায়ও কাজ করে যাচ্ছে।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন