চন্দনাইশে অবৈধভাবে বালু উত্তোলন
চন্দনাইশে অবৈধ ভাবে বালু উত্তোলনে
চট্টগ্রামের চন্দনাইশে প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। অবৈধ ব্যবসায়ীদের অবৈধ কর্মকান্ড বন্ধ হবে কবে? এভাবে বালু উত্তোলন করলে তলিয়ে যাবে চন্দনাইশের কয়েকশ ফসলি জমি। যেমন ভাবে অবৈধভাবে ইট ভাটার মাটি ফসলি জমির টপ সয়েল থেকে কেটে বিশাল এলাকা পানির নীচে তলিয়ে গেছে।
চন্দনাইশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদরে বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৪ মার্চ (শনিবার) বিকেলে উপজেলার বরকল-আনোয়ারা ব্রিজ সংলগ্ন উত্তর কশেুয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজলো সহকারী কমশিনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
অবৈধ ভাবে বালু উত্তোলন ও মজুদ,পরিবহন, বিপণন ও সরবরাহে জড়িত থাকায় মো. শাহাব উদ্দিন (৪৫), আহসান হাবিব (৩৮) জামাল হোসেন (৫৫), মাহাবুবুল করিম চৌধুরী (৪৮) ও আব্দুল মন্নান (৫০) নামের বালু ব্যবসায়ীকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যদিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন