৭ এপ্রিল থেকে রেলের আগাম টিকিট বিক্রি, কাউন্টার নয় শতভাগ মিলবে অনলাইনে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:৪৭ রাত
৭ এপ্রিল থেকে রেলের আগাম টিকিট বিক্রি, কাউন্টার নয় শতভাগ মিলবে অনলাইনে

ঈদুল ফিতর উপলক্ষে উল্লেখিত তারিখ হতে শতভাগ অনলাইনে এসব টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তথ্যটি জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রেলপথ মন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

আর এসব অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

Feb2
Feb2