বাঁশখালীতে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৭:২৩ রাত
বাঁশখালীতে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাইফুল আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে পুলিশ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার সাইফুল বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের কারিগরপাড়ার বাসিন্দা মো. ইউনুচের ছেলে।

পুলিশ জানায়, সাইফুলের বিরুদ্ধে থানায় ৬ টি মামলা রয়েছে। মাদক আইনে তিনটি এবং মারামারির অভিযোগে তিনটিসহ মোট ছয় মামলার তিনটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বললেন বাঁশখালীর রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন হাসান। তিনি বলেন ইয়াবা উদ্ধারের ঘটনায় সাইফুলের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দাযের করা হবে।

Feb2
Feb2