চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার থেকে ৭শ ইয়াবাসহ গ্রেফতার ১
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আশিকুল ইসলাম প্রকাশ আশিক (২০) কক্সবাজারের চকরিয়া উপজেলার ৭নং বরইতলী ইউনিয়নের মছনীয়াকাটা এলাকার মোস্তাক আহমেদের ছেলে বলে জানা গেছে।
সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই মো. শাহ জালাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার আশিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন