খুঁজুন
, ,

পটিয়া প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 17 April, 2023, 4:58 pm
পটিয়া প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক প্রয়াত সভাপতি জালাল উদ্দীন আহমদ, সাবেক প্রয়াত সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী ও সাবেক প্রয়াত সাধারণ সম্পাদক আবু তালেব সহ প্রয়াত সকল সাংবাদিক স্মরণে গত ১৬ এপ্রিল (রোববার) দোয়া মাহফিল পটিয়াস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় এতে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ১২ আসনের জাতীয় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীএমপি, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল ইউএনও আতিকুল মামুন,

সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, পিপি বদিউল আলম জেলা আওয়ামী লীগ নেতা হুইপের উন্নয়ন সমন্বয়কারী বিজন চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ, বাকশিস পটিয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ আবু তৈয়ব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দীন, সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে, পরিসংখ্যান কর্মকর্তা মীর আনজুম সাকিব, লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার ফজলুল হক, সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ জেলা আওয়ামী লীগ, সভাপতি হামিদ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার শ্যামল দে, প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, সনাক টিআইবি’র এরিয়া ম্যানেজার এজিএম জাহাঙ্গীর, মাদরাসা সুপার আহমদ হালিমী, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলানা আবুল কাসেম নুরী।

এতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার একটি উন্নয়ন বান্ধব ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত সরকার। এ সরকারের সামগ্রিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি সাংবাদিক সমাজ কে দেশ ও জাতির কল্যানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে কেউ দূর্নীতি করার সাহস পাবে না। তিনি দূর্নীতিকে জিরো টলানেন্সে নিয়ে আসতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

২৪ঘণ্টা.জেআর

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।