খুঁজুন
, ,

বোয়ালখালীতে যুবলীগ নেতার উপর দুবৃর্ত্তের হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 19 April, 2023, 4:45 pm
বোয়ালখালীতে যুবলীগ নেতার উপর দুবৃর্ত্তের হামলা

বোয়ালখালীতে যুবলীগ নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

বোয়ালখালী থানাধীন ০৫ নং সারোয়াতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডই ফারুকী পাড়া সারোয়াতলী জামে মসজিদের সামনের রাস্তায় যুবলীগ নেতা মো. ইকবাল উদ্দিন ফারুকীকে ডাকাত মাহাবুব আলম ও তার গংরা হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলায় মারাত্মক জখম করেছে। হামলাকারীরা অন্যান্যরা হচ্ছে নুরুল ইসলাম, আব্দুল হক, শফিউল আলম, মো. আরাফাত।

থানায় এজহারের সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার বোয়ালখালী থানাধীন ০৫ নং সারোয়াতলী ইউনিয়নের ০১ নং আই ফারুকী পাড়া পারোয়াতলী জামে মসজিদের সামনের রাস্তার উপর যুবলীগ নেতা মো. ইকবাল উদ্দিন ফারুকী নামাজ শেষে মসজিদ হতে বের হলে তার পথরোধ করত আটকাইয়া তাকে উপর্যুপুরী কিল, ঘুষি, লাথি মারিয়া ও লাঠি-সোঠা দ্বারা আঘাত করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং তার প্যান্টের বাম পকেটে থাকা নগদ ৯ হাজার টাকা নিয়ে নেয়। তার শৌরচিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় বিবাদীদের কবল হইতে তাকে রক্ষা করে।

বিবাদীরা উক্ত বিষয় নিয়া আমি যদি কোনরূপ বাড়াবাড়ি মামলা মোকদ্দমা করে তাহলে তাকে প্রাণে হত্যা করিবে, মিথ্যা মামলা দিয়া হয়রানি করিবে, তাকে এলাকায় থাকতে দিবে না মর্মে প্রকাশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে। পরবর্তীতে তাকে আশপাশের লোকজনের সহায়তায় বর্ণিত ঘটনাস্থল হইতে উদ্ধারপূর্বক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়া চিকিৎসা করি।

ইকবাল উদ্দিন ফারুকীর উপর যে অতর্কিতভাবে হামলা হয়েছে এ ব্যাপারে মাহাবুব আলমের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি চরম উত্তেজিত হয়ে বলেন, সেই ঘটনার সাথে আমি সম্পৃক্ত নয় এগুলো পুরো মিথ্যা বানোয়াট। এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না এবং গত ১৩ এপ্রিল ইকবালের সাথে আমার দেখা হয়নি। আপনারা আমার নামে নিউজ করেন যা করেন সমস্যা নাই তাতে আমার কিছু যায় আসে না।

যুবলীগ নেতা মো. ইকবাল উদ্দিন ফারুকীর উপর ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনা সম্পর্কে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এলাকার সাধারণ জনগণ বলেন, আমরা প্রাণ ভয়ে, অশান্তিতে আতঙ্কে বসবাস করছে। ডাকাত মাহাবুব আলম ও তার সন্ত্রাস বাহিনীর শিকারের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকায় মদ, ইয়াবা, গাজা ব্যবসায়ীদের আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন তিনি।

সাধারণ জনগণ আরও বলেন ইকবাল, একজন সাদা মনের মানুষ, রয়েছে তার কর্মের অনেক গুন, যে গুনের কারণে তিনি পছন্দের সর্বজন গ্রহনযোগ্য তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণের মাঝে তিনি জনপ্রিয়। দলের সকল পর্যায়ের নেতা ও কর্মীদের কাছে ইকবাল উদ্দিন দলের একজন সৎ, যোগ্য, বিচক্ষণ, ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। আমরা অত্যন্ত বিস্মিত, হতবাক এবং স্তব্ধ। এ হামলার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২৪ঘণ্টা.জেআর

Feb2

টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 11:21 pm
টানা ছয় বিশ্বকাপে গোল করে রোনালদোর বিশ্ব রেকর্ড

২০০৬ সালের বিশ্বকাপে অভিষেক, খেলছেন এবারও। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ মাঠে নেমে জাল খুঁজে পেয়েই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পর্তুগিজ এই মহাতারকা।

টানা তো দূরের কথা, ফুটবল ইতিহাসের দীর্ঘ পথচলায় ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডই নেই আর কোনো ফুটবলারের। রোনালদোর পর টানা না হলেও পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি আছে কেবল তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। আজ সিআরসেভেন ইতিহাস নতুন করে লিখলেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

বিশ্বকাপের আসর হিসেব করলে রোনালদোর জন্য স্মৃতিময় হয়ে আছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেবারই বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন তিনি। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এদিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে এসেছে মাত্র একটি গোল।

ফলে আগের পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো এখন পর্যন্ত করেছেন মোট আটটি গোল। এবারের বিশ্বকাপে নবম গোল পেয়ে গেলেন তিনি।

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 10:32 pm
জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’ কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য করা এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জলবায়ু সহনশীলতা অর্জনে প্রযুক্তি, অর্থায়ন এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে কেবল প্রশমন নয়, বরং অভিযোজনও সমানভাবে অপরিহার্য।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে জলবায়ু পরিবর্তন ছাড়াও বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনে ৯০টি দেশের প্রায় ১,৭০০-এর অধিক প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করছেন।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য যে, ২৩ জুন শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন ২৫ জুন পর্যন্ত চলবে।

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 23 June, 2026, 5:53 pm
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।

১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় এর প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করেছি।