জেপিএল ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
টইটং বটতলী জুমপাড়া কিং স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত জেপিএল-২০২৩ স্বর্ণের আংটি যুক্ত কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল (বুধবার) বিকাল ৩টায় পেকুয়া উপজেলার টইটং বটতলী জুমপাড়া স্টেশন সংলগ্ন মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
মাদক-সন্ত্রাস মুক্ত থাকি, খেলাধুলায় যুক্ত থাকি শ্লোগানে ঈদের আনন্দকে সামনে রেখে মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশ বনাম চাচা-ভাতিজা সুপার পাওয়ার একাদশ নামের দু’টি দল উক্ত উদ্বোধনী খেলায় অংশ নেন। খেলায় টস জিতে মাঠে নেমে চাচা ভাতিজা সুপার পাওয়ার একাদশ ৩ উইকেট হারিয়ে ১২ ওভারে রান সংগ্রহ করেন ১৭৯। ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের টার্গেট ডিঙ্গিয়ে ম্যাচ জিতেন মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশ। খেলায় ৮৯ রান করে ম্যান অব দ্যা ম্যাচ জয়ী হন মায়ের দোয়া স্পোর্টস একাদশের অধিনায়ক মো. সোহেল রানা।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকার স্টাফ রিপোর্টার (কক্সবাজার) আবদুল মামুন ফারুকী বলেন, বর্তমানে অপসংস্কৃতির রোষানলে পড়ে এদেশের তরুণ ও যুবসমাজ ধ্বংসের ধারপ্রান্তে নেমেছে। তাই এই খেলা আয়োজনের মধ্যদিয়ে এতদ প্রত্যন্ত অঞ্চলের তরুণ ও যুবসমাজ সুস্থ বিনোদনে ফিরে আসবে বলে আমাদের প্রত্যাশা।
এসময় আরো বক্তব্য রাখেন জুমপারা কিং স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আব্দুল মজিদ, ভয়েস ওয়ার্ল্ড২৪ এর পেকুয়া প্রতিনিধি ফারুকুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা জমির হোছাইন, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ এ.এইস আল মামুন। এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো.কাইছার হামিদ, টিম ম্যানেজার আবদুর রহিম ও মো.আরিফুল ইসলাম আজাদ প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন