খুঁজুন
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ গ্রামে দুই মেয়েকে নিয়ে চির নিদ্রায় শায়িত ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৫:৪০ অপরাহ্ণ
নিজ গ্রামে দুই মেয়েকে নিয়ে চির নিদ্রায় শায়িত ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান

২৪ ঘন্টা ডট নিউজ।কামরুল দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডের ফৌজদারহাটে লরীর সাথে কারের সংঘর্ষে নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জান মিন্টু তার দুই মেয়েসহ নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত হলেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে বাবা সাইফুজ্জামান ও পরে দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খানের (১১) জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন।

এদিকে এ ঘটনায় নিহত সাইফুজ্জামান মিন্টুর স্ত্রী কনিকা আক্তার (৪০) ও ছেলে মন্টু (১০) চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ এ হস্তানন্তর করা হয়।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বন্দর বাইপাস মোড়ের মহাসড়কে বান্দরবান থেকে বেড়িয়ে ঢাকার উদ্যেশে ফেরার পথে নিজের কারের সাথে লরীর মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুই মেয়ে। মূমূর্ষবস্থায় সাইফুজ্জামান, স্ত্রী এবং ছেলেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে মাথায় মারাক্তক আঘাতের কারণে ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামানকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত চট্টগ্রামে ছুটে আসেন আত্নীয়-স্বজনরা। তাদের অনুরোধে পিতা ও দুই মেয়ের লাশ পোষ্টমোটেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে একই পরিবারের তিনজনের লাশ নিজ গ্রামেে পৌছালে শত শত মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যে অবতারনা হয়। হঠাৎ করে এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না।

Feb2

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অস্থায়ী বসতি ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া না গেলেও, উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এই তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
উল্লেখ্য, গেল ১৪ জুন সন্ধ্যায় জাহেদ উর রহমান দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে দিল্লিতে ঢুকেননি তিনি। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন। তিনি কূটনৈতিক পাসপোর্ট এ ভ্রমণ করেননি।

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

কানাডার মন্টেরিতে আজ (সোমবার) তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সুইডেন। দলের হয়ে গোল করেছেন তিন তারকা ইয়াসিন আয়য়ারি, আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।

ম্যাচের সপ্তম মিনিটেই সুইডেনকে এগিয়ে নেন আয়য়ারি। তিউনিসিয়ার গোলরক্ষক আবদেলমুহিব চামাখ নিজের লাইন ছেড়ে সামনে এগিয়ে আসায়, ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। এরপর আধঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইসাক। গিওকেরেসের একটি চমৎকার পাসে বল পেয়ে প্রতিআক্রমণ থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে ওমার রেসিকের একটি দুর্দান্ত হেডারে ব্যবধান কমায় তিউনিসিয়া। তবে ৫৯ মিনিটে সুইডেনের দুই গোলের ব্যবধান আবারও ফিরিয়ে আনেন গিওকেরেস। তিউনিসিয়ার মিডফিল্ডার এলিয়েস স্কিরি বক্সের ঠিক বাইরে বল হারালে সেই সুযোগে গোলটি করেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে মাটিয়াস সোয়ানবার্গ সাইড-ফুটের শটে দলের চতুর্থ গোলটি করেন। আর স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোলটি করে তিউনিসিয়ার বড় পরাজয় নিশ্চিত করেন আয়য়ারি।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে সুইডেন। দিনের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করায় তারা সুইডেনের পেছনে রয়েছে।