খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না: প্রফেসর ড. ফসিউল আলম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না: প্রফেসর ড. ফসিউল আলম

ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইসলামী ব্যাংক লি. বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর পরিচালক প্রফেসর ড. মো. ফসিউল আলম বলেছেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। তিনি আরো বলেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে তাই জাতির উন্নতির স্বার্থে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের স্বয়ং সম্পূর্ণ হতে হবে।

গতকাল ১২ মে (শুক্রবার) বিকেল ৪ ঘটিকায় সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) এর প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৩ সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন এর সঞ্চলনায় সীতাকুণ্ড ডায়াবেটিস এন্ড জেনারেল হসপিটাল সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় ৪৩জন ট্রাস্টি উপস্থিত ছিলেন। ৯টি আলোচ্যসূচির উপর আলোকপাত করে আলোচনায় অংশগ্রহণ করেন মাস্টার আবুল কাসেম, প্রফেসর ড. মো. ফসিউল আলম, মুহাম্মদ মুসলিম, অধ্যাপক মোঃ জানে আলম, ড. মো. শফিউল আলম, মোঃ জসীম উদ্দীন, ড. মো. মনোয়ার হোসেন, অধ্যাপক এ, কে, এম তফজল হক, সুলতান মাহমুদ (অবঃ অতিরিক্ত সচিব), ইঞ্জিনিয়ার আহমদ নাসিমুল হুদা, মোঃ শাহজাহান, মোঃ নুরুল আবছার চৌধুরী, মোঃ শহীদ উল্লাহ (মানিক), খোরশেদ আলম, হাজী মোঃ ইউসুফ শাহ্, আবুল বশর ভূঁইয়া, এস.এম. রেজাউল করিম (বাহার), মোঃ আনোয়ার হোসেন, মুহাম্মদ নজরুল ইসলাম, এড. ভবতোষ নাথ, মোঃ কামাল উদ্দীন ভূঁইয়া, ডা. শাহরিয়ার আহমদ (মিলন), মোহাম্মদ মনোয়ারুল হক. এফসিএমএ, ফারুক মোনাদিন চৌধুরী, নুরুল বাশার জিলানী, মোহাম্মদ আলী, ডা. মানিক লাল দাশগুপ্ত, জয়নাল আবেদীন চৌধুরী, সুজায়েত আলী চৌধুরী, মোহাম্মদ আকতার হোসেন মামুন, বীরমুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, অধ্যাপক মোঃ ইউসুফ নবী, এড. অমল চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুদৌজা, মোস্তফা কামাল ভূঁইয়া জুয়েল, সাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আলিম উল্লাহ (মুরাদ), অধ্যাপিকা দেলোয়ারা বেগম (পারুল), মোঃ গিয়াস উদ্দিন, আলী হায়দার সুজন, আলহাজ্ব মো. বেলাল হোসেন ও নাছির উদ্দিন মানিক প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…