খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার ৩ বছরের চুক্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ জুন, ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ
আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার ৩ বছরের চুক্তি

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক ভেঙে নতুন বাড়িতে উঠেছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। স্প্যানিশ জায়ান্ট ক্লাব থেকে বিদায়ের দিনই তিনি সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি সেরেছেন। এজন্য প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন সদ্য সাবেক এই রিয়াল তারকা। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দলটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছে।

৩৫ বছর বয়সী বেনজেমার রিয়াল ছাড়ার ঘোষণা আগেই এসেছিল। অবশ্য তিনি চেয়েছিলেন ক্যারিয়ারের সুবর্ণ সময় কাটানো মাদ্রিদের চ্যাম্পিয়ন ক্লাবটির সদস্য হিসেবে অবসরে যেতে। কিন্তু তার আগেই তাকে নতুন ঠিকানায় নাম লেখাতে হয়েছে। নতুন পরিচয় হয়ে ওঠা ইত্তিহাদের সঙ্গে রিয়াল কিংবদন্তী বেনজেমার চুক্তি ২০২৬ সাল পর্যন্ত।

ইত্তিহাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বেনজেমার চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে ক্লাবটি লিখেছে, ‌‘করিম বেনজেমা, আমাদের সবচেয়ে নতুন সুপারস্টারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। যিনি শিগগিরই আমাদের স্টেডিয়াম আলোকিত করার জন্য প্রস্তুত আছেন।’

বেনজেমা জানিয়েছেন, ‘আল-ইত্তিহাদ আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। এটি একটি ভালো লিগ এবং এখানে অনেক ভালো খেলোয়াড়রা খেলে থাকেন। আমার সাবেক সতীর্থ ও বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদো ইতোমধ্যে এখানে খেলছে। সে-ই প্রথম সৌদি আরবের ফুটবলে খেলতে দেখিয়েছে এবং ইউরোপের ন্যায় এখানেও জিততে এসেছি আমি।’

চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই ইতালিয়ান প্রখ্যাত দলবদল বিষয়ক সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো বলেছিলেন, ‘করিম বেনজেমার সঙ্গে আল ইত্তিহাদের চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৫ সালের জুনে। চাইলে মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। গতকালই যা বলেছিলাম, চুক্তি আগেই সই হয়ে গেছে। দ্রুতই বিবৃতি দেবে ক্লাব। বাণিজ্যিক কিছু চুক্তিসহ বেনজেমার পারিশ্রমিক ২০ কোটি ইউরো হতে পারে। অর্থাৎ তিন মৌসুম থাকলে মোট ৬০ কোটি ইউরো আয় করবেন বেনজেমা।’

সোমবার নতুন ক্লাবে প্রবেশের আগেই রিয়াল থেকে বিদায় নেন ক্লাবটির এই কিংবদন্তী ফুটবলার। যেখানে তিনি বলেছিলেন, ‘দিনটা মন খারাপের। কারণ আমি আমার ক্লাব ছাড়ছি। আমি রিয়ালের সঙ্গে চুক্তি করেছিলাম এবং এখানেই অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বিষয়টি সেভাবে যায়নি। আমি সর্বদা রিয়ালের ভক্ত থাকবো। ভক্তদের ধন্যবাদ, যারা আমাকে এই শক্তি যুগিয়েছেন। সত্যিই আপনাদের ধন্যবাদ।’

২০০৯ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে বেনজেমাকে কিনেছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তাকে নিয়ে বেনজেমা বলেছেন, ‘ফ্লোরেন্তিনো, আপনাকে প্রথম দেখে মনে হয়েছিল, এই সেই ব্যক্তি যিনি রোনালদো এবং জিদানকে কিনেছেন। এটা অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- এখানে আমি সম্ভাব্য সবকিছু জিতেছি। শিশুর মতো মুহূর্তগুলো উপভোগ করেছি।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…