খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হার দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
হার দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

ফিফা র‍্যাংকিংয়ে লেবাননের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তারপরও ভালো কিছু করার লক্ষ্যে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে জামাল ভুঁইয়ারা। একের পর এক আক্রমণ সামলে প্রথমার্ধে লেবাননকে আটকে রাখে বাংলাদেশ। তবে ডিফেন্ডার তারিক কাজির ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময় ফের গোল করে লেবানন। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর অধিপত্য বিস্তার করে খেলতে থাকে নেবানন। তবে ম্যাচের ১১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফ্রি কিক আদায় করে বাংলাদেশ। সেখান থেকে জামাল ভুঁইয়ার নেওয়া ফ্রি কিক কাজে লাগাতে পারেনি তারা। এরপর ম্যাচের ১৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেয় লেবানন। তবে তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

ম্যাচের ২১ ও ২৩ মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। তবে তা কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে ম্যাচের ৩৪ মিনিটে কর্নার থেকে হেড করলে দারুণ সেভে দলকে রক্ষা করেন আনিসুর রহমান জিকো। এরপর ম্যাচের ৩৯ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় লেবানন।

ম্যাচের ৪২ মিনিটে গোলের দারুণ সুযোগ পায় বাংলাদেশ। ফয়সাল ফাহিমের নেওয়া শট আটকে দেন লেবাননের গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ০-০ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণ অব্যাহত রাখে লেবানন। ম্যাচের ৪৮ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন জিকো। এরপর বেশকিছু আক্রমণ করেন বাংলাদেশ। ম্যাচের ৫৯ মিনিটে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। মোরসালিনের পাস থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন ফাহিম। তবে তা আটকে দেন লেবানন গোলরক্ষক।

এরপর গুছিয়ে বেশকিছু আক্রমণ করে বাংলাদেশ। তবে উল্টো ম্যাচের ৮০ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। তারিক কাজির ভুলে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে শটে বল জালে জড়ান অধিনায়ক হাসান মাসুদ।

এরপর গোল শোধের লক্ষ্যে খেলতে থাকে বাংলাদেশ। তবে উল্টো অতিরিক্ত সময়ে খলিল বাডিরের গোলে ২-০ তে এগিয়ে যায় লেবানন। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…