মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১০ আসনে আ’লীগের প্রার্থী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৯:৩৪ রাত
মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১০ আসনে আ’লীগের প্রার্থী

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং,পাহাড়তলী ও হালিশহর) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক নগর ছাত্রলীগ ও যুবলীগ সভাপতি মহিউদ্দিন বাচ্চু।

সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।

সভা শেষে রাত সোয়া ৯টায় গণমাধ্যমের সামনে প্রার্থীর নাম প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন বোর্ড সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Feb2
Feb2