সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে শাহাদাত এ কারবালা মাহফিল অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি: হিজরী নববর্ষ উদযাপন ও আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ও মাদামবিবিরহাট শাখার উদ্যেগে ১৬তম পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদে যোহর থেকে মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানী শাহ (রহঃ) দরগাহ মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরী’র সভাপতিত্বে মাহফিল উদ্বোধন করেন হযরতুলহাজ্ব মাওলানা মোঃ আব্দুর রহিম আনসারী। মাওলানা মোঃ আবু হানিফ আল কাদেরীর সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজবী। বিশেষ অথিতি ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, গাউছিয়া কমিটির থানা সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম বয়ানী, বিশেষ বক্তা ছিলেন হযরতুলহাজ্ব মুফতি মওলানা মুক্তার আহমেদ রজবীসহ উপস্থিত ছিলেন উলামায়ে কেরা, বুদ্ধিজীব, সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবকবৃন্দ।


আপনার মতামত লিখুন