খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার কোনো শঙ্কা নেই, নিয়মিত অভিযান চলবে : হারুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ
নাশকতার কোনো শঙ্কা নেই, নিয়মিত অভিযান চলবে : হারুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ডিএমপি কমিশনার কর্তৃক যে রাজনৈতিক দলই সমাবেশ করার অনুমতি পাবেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ কাজ করবে।

তিনি বলেন, আমাদের নিয়মিত চেকপোস্ট, টহল অভিযান চলবে। মামলা, ওয়ারেন্টের আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে না।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

বিএনপির পক্ষ থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি ও চেকপোস্টের নামে ঢাকায় আসা নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে ডিএমপি’র গোয়েন্দা প্রধান বলেন, এটা ঠিক না। ঢাকায় অনেক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান আছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে। ডিএমপি সেগুলোর নিরাপত্তা তদারকি দিয়ে থাকে। ঢাকা শহরে এসে অনেক বহিরাগত এসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করি। এটা আমাদের রুটিন কাজ। এটা সব সময়ই করি। আজও আমরা অভিযান পরিচালনা করেছি। চেকপোস্ট, অভিযান আছে বলেই ঢাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। টহল পার্টি, চেকপোস্ট না থাকলে তো ঢাকা অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।

আরেক প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি, বিরোধী দলের কোনো মত নেই, এক দল সমাবেশ করত, আরেক দলকে সমাবেশ করতে দেওয়া হতো না। এখন কিন্তু ঢাকা শহরে একই দিনে ৩/৪ টা দল সমাবেশ করছে। প্রত্যেকটা সমাবেশকে আমরা নিরাপত্তা দিচ্ছি। কোনো সমাবেশ ঘিরে অপ্রীতিকর কিছু ঘটছে না। আমরা আশাবাদী আগামী ২৮ অক্টোবরও নাশকতা বা অপ্রীতিকর কিছু ঘটনা আশঙ্কা বা সম্ভাবনা নেই।

তিনি বলেন, আমরা আশঙ্কাকে ঘিরেই আমরা কিন্তু নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমরা প্রত্যেকটা দলের সমাবেশেই ডিএমপি কমিশনার পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেন। পরবর্তী ২৮ অক্টোবর যদি বিএনপি মহাসমাবেশের অনুমতি পায় তবে আমরা পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা দেব। আইনশৃঙ্খলা যাতে ঠিক থাকে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র ১০ লাখ নেতাকর্মী ঢাকায় ঢুকে গেছে। জাহাঙ্গীর কবির নানকও তাই বলেছেন। এই তথ্যগুলো তো গোয়েন্দা তথ্যেই পায়। ডিবি পুলিশের কাছে কি এ ধরনের তথ্য রয়েছে? জানতে চাইলে হারুন বলেন, রাজনৈতিক নেতারা কে কি বলেন, সেটা আমরা ভাবছি না। আমাদের গোয়েন্দা তথ্য বাইরে যাওয়ার কথা না।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…