তেজগাঁওয়ে ট্রেনে আগুন: জড়িতদের নাম পেয়েছে ডিবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ২:১৬ দুপুর
তেজগাঁওয়ে ট্রেনে আগুন: জড়িতদের নাম পেয়েছে ডিবি

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের নাম পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ। এর আগে গত মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

Feb2
Feb2