ঘরবাড়ি দখল করে নিয়েছে প্রভাবশালী মহল। সীতাকুণ্ডে দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে মায়ের সংবাদ সন্মেলন
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় দাউদ হোসেন ও আমজাদ হোসেন নামে শারীরিক প্রতিবন্ধী দুই ভাইয়ের ঘরবাড়ি, জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রতিবন্ধী দুই ভাই সোমবার সকালে বৃদ্ধ মা’কে নিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সন্মেলনের আয়োজন করে। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে রোকেয়া বেগমের পুত্র দাউদ হোসেন বলেন, তাদের বাড়ি উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের জোড়ামতল এলাকায়। তাদের পিতা ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ২০০৬ সালে মৃত্যু বরণ করার পর ২০১৭ইং সালে চাচা মছিউদ্দোলা ও মো মহসিন মিলে জাল দলিল বানিয়ে তাদের সম্পত্তি আত্মসাৎ করেন।
তারা এলাকার ভূমিদস্যু সুজায়েত আলী চৌধুরী, মীর ইউসুফ ও জসিম উদ্দিনকে সাথে নিয়ে জোড়ামতলের বাড়ি ও চট্টগ্রামের খুলশির বাড়িটি দখল করে নেয় । একপর্যায়ে ভূমিদস্যুরা প্রতিবন্ধী দুই ভাই ও তাদের মা রোকেয়া বেগমকে বাড়ি থেকে তুলে নিয়ে ঢাকায় নিয়ে অজ্ঞাত বাড়িতে বন্দী করে রাখেন । সেখান থেকে কোনরকমে পালিয়ে এসে স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান মনির আহমদের কাছে আশ্রয় নেন বলে জানান দাউদ ও আমজাদ । ইতি পূর্বে তারা সীতাকুণ্ড থানায় ও খুলশি থানায় উপরোল্লেখিত ভূমিদস্যুদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগও দায়ের করেন। সংবাদ সম্মেলনে রোকেয়া বেগম জানান, তার দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী, কর্মহীন ও দরিদ্র হওয়ায় এলাকার প্রভাবশালীরা ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি দখলের জন্য হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। জনৈক সুজাত আলী প্রভাবশালী হওয়ায় তার পরিবারকে তার বসতভিটা থেকে উচ্ছেদ করে ওই সম্পত্তি জবর দখলের জন্য নানাভাবে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন । আমার সব জায়গা জমি, বসতঘর দৎল করায় বর্তমানে দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে আমি মানবতার জীবন যাপন করছি।


আপনার মতামত লিখুন