সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার প্রধান সম্পাদক আবু মনছুরের পিতার ইন্তেকাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২০, ১০:১৯ সকাল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:.সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার প্রধান সম্পাদক, নবযাত্রা ফাউন্ডেশনের পরিচালক, সাংবাদিক আবু মনছুরের পিতা বিআইডব্লিউটিসির সাবেক সারেং এবং আব্দুস সালাম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব সামশুল আলম (৮৪) শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৪ জানুয়ারি শনিবার বাদে যোহর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আবদুস সালাম উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। যানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



আপনার মতামত লিখুন