খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘চোকার’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণ
‘চোকার’ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

এবারও ‘চোকার’ তকমাও ঘোচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। প্রতি বিশ্বকাপে ভালো শুরু করে সেমিফাইনালে গিয়েই তাদের হারতে হয়। আজ রোমাঞ্চকর সেমিফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। এর আগে সাতবার ফাইনালে খেলে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে নেয় অসিরা।

বিশ্বকাপের ১২তম আসরের প্রথম সেমিফাইনালে গতকাল বুধবার নিউজিল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠে যায় ভারত। অতীতে তিনবার ফাইনালে খেলে দুইবার শিরোপা জিতে নেয় ভারত। এবার তৃতীয় ট্রফি জয়ের দুয়ারে বিরাট কোহলি-রোহিত শর্মারা।

আজ রোববার দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে অনুষ্ঠিত হয়।

ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ডেভিড মিলারের সেঞ্চুরিতে ২১২ রান করে।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে ৬০ রান করা অস্ট্রেলিয়ার এরপর ৭৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কঠিন চাপের মধ্যে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১৭৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৬২ বলে ৩০ রান করে ফেরেন স্মিথ। এরপর উইকেট কাপড়ে পড়ে থেকে টেস্টের মেজাজে ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক প্যাট কামিন্স।

বৃহস্পতিবার প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের এমন কঠিন পরিস্থিতিতে একাই লড়াই করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার। ২৪ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর হেনরি ক্লেসেনকে সঙ্গে নিয়ে ১১৩ বলে ৯৫ রানের জুটি গড়েন মিলার।

৪ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১১৯ রান। এরপর শূন্য রানের ব্যবধানে ফেরেন হেনরি ক্লেসেন ও মার্কু জেনসেন। ক্লেসেন ৪৮ বলে চার বাউন্ডারি আর দুটি ছক্কায় ৪৭ রান করে ফেরেন। গোল্ডেন ডাক মানের জেনসেন।
এরপর সপ্তম উইকেটে জেরাল্ড কোয়েটজিকে সঙ্গে নিয়ে ৭৬ বলে ৫৩ রানের জুটি গড়েন ডেভিড মিলার। ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৭২ রান। এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে প্রোটিয়ারা হারায় শেষ ৪ উইকেট।
১১.৫ ওভারে দলীয় ২৪ রানে ৪ ব্যাটসম্যান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মিলার। ৪৭.২ ওভারে নবম ব্যাটসম্যান হিসেবে মিলার যখন আউট হন তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০৩ রান।

দলের ব্যাটিং বিপর্যয়ে ধ্বংস্তূপের মাঝে দাঁড়িয়ে ১১৬ বলে ৮টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফেরেন মিলার। মিলার আউট হওয়ার পর মাত্র ৯ রানের ব্যবধানে কাগিসো রাবাদা আউট হলে ৪৯.৪ ওভারে ২১২ রানে ইনিংস শেষ হয় দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও ট্রাভিস হেড।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…