তপশিলকে স্বাগত জানিয়ে হুইপের আনন্দ শোভাযাত্রা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের পটিয়ায় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে,এতে দলের হাজারো নেতাকর্মীরা প্রায় পাচঁ শতাধিক গাড়িবহর সহ ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র বাজিয়ে মোটর শোভাযাত্রাটি ভেল্লাপাড়া থেকে শুরু হয়ে পটিয়া সদর অতিক্রম করে উপজেলার মোজাফরাবাদ গিয়ে শেষ হয়।
এ সময় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্দেশনা অনুযায়ী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা পটিয়ার হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছি। আমরা আশা করছি, আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক হবে।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামশুজ্জমান চৌধুরী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, জেলা নেতা বিজন চক্রবর্তী, আবু ছালেহ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, আবুল কাসেম, ইনজামুল হক জসিম, আমিনুল ইসলাম টিপু, সরোজ সেন নান্টু, ফয়জুল কবির কুমার, সাহাদাত হোসনে সবুজ, রণবীর ঘোষ টুটুন, এম এ হাসেম, আবদুর রাজ্জাক চৌধুরী, কেন্দ্রীয় আ’লীগের তথ্য বিষয়ক উপ কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন, উপজেলা আ’লীগ নেতা এম এজাজ চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশীর, রিটন নাথ, আরাফাত শাকিলসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আ’লীগ এবং অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ শোভাযাত্রা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন