গুটি গুটি পায়ে হাটতেছে বিরল প্রজাতির ‘হর্সশু কাঁকড়া’

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:১৫ রাত
গুটি গুটি পায়ে হাটতেছে বিরল প্রজাতির ‘হর্সশু কাঁকড়া’
আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে দেখা মিললো বিরল প্রজাতির হর্সশু কাঁকড়ার।

পানপাতা মাছের মতো দেখতে এই কাঁকড়ার পিঠ বেশ শক্ত। পিঠের ওপর রয়েছে চোখ। মুখ ও ছোট ছোট পা রয়েছে নিচের দিকে, পেছনের দিয়ে রয়েছে একটি সরু লেজ।বৃহস্পতিবার বিকালে পারকি সমুদ্র সৈকতের লুসাই পয়েন্টে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় এই কাঁকড়াটি ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শী ইমরান ফাহিম জানান,
পারকি সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে এই কাঁকড়াটি ধরা পড়ে। জেলেরা কাঁকড়াটি জাল থেকে সৈকতে ফেলে দেয়। আমরা কয়েকজন তখন আগ্রহী হয়ে এই অদ্ভুত রকমের কাঁকড়াটি দেখি। সরু লেজ দেখে প্রথমে বুঝার উপায় ছিলো না এটি কাঁকড়া। দেখতেও ভয় লাগছিল। পরে জানতে পারি এটা বিরল প্রজাতির কাঁকড়া। আমি জীবিত কাঁকড়াটি পানিতে ছেড়ে দিই।কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, ‘এটা “হর্সশু ক্র্যাব” নামে একধরনের কাঁকড়া। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। বিরল এই কাঁকড়াটি সচারাচর দেখা যায়না। সাধারণত গভীর সমুদ্রে দেখা মিলে এই কাঁকড়ার।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, আনোয়ারা উপকূলে এই কাঁকড়া আগে কখনো দেখা যায়নি। বিরল প্রজাতির এই কাঁকড়াটি আটকে না রেখে অবমুক্ত করে দেয়াটা ভাল হয়েছে।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর তথ্যমতে এই কাঁকড়াটি প্রায় বিপদগ্রস্ত প্রজাতিসমূহের লাল তালিকায় অন্তর্ভুক্ত।

আইইউসিএন এর তথ্যমতে,
হর্সশু কাঁকড়া প্রায় ৪৫ কোটি বছরেরও বেশি পুরোনো একটি প্রাণী। ধারণা করা হয় ডাইনোসরের চেয়েও বেশি পুরোনো এই হর্সশু কাঁকড়া। অশ্বক্ষুরের ন্যায় দেখতে উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি “রাজ কাঁকড়া” নামেও পরিচিত। কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল রয়েছে এটির। এরা লিমুলিডি গোত্রের অন্তর্গত সামুদ্রিক সন্ধিপদী। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালি বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। কালেভদ্রে যৌনসঙ্গমের জন্য এদের ডাঙায় আসতে দেখা যায়। চাষের কাজে সার হিসেবে এবং মাছ ধরার সময় টোপ হিসেবে এদের ব্যবহার আছে। সাম্প্রতিককালে জাপানে এদের সমুদ্রতটবর্তী বাসভূমি ধ্বংসের কারণে এবং উত্তর আমেরিকার পূর্ব উপকূলে অত্যধিক চাষের কারণে এদের সংখ্যা কমে গেছে।  আজ থেকে ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়ে এতদিন প্রায় অবিকৃত চেহারায় থেকে যাওয়ার জন্য এদের জীবন্ত জীবাশ্ম হিসেবে গণ্য করা হয়।

Feb2
Feb2