খুঁজুন
, ,

১০১ আসনে নৌকার ‘জয়ে বাধা’ স্বতন্ত্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 18 December, 2023, 11:02 am
১০১ আসনে নৌকার ‘জয়ে বাধা’ স্বতন্ত্র

নানা কৌশলের পরও জাতীয় নির্বাচনের অর্ধেক সংখ্যক আসনও ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ করা যাচ্ছে না। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর সারাদেশের ৩০০ আসনের মধ্যে ১০১টিতে লড়াইয়ের আভাস মিলেছে। বাকি আসনে ভোট হতে যাচ্ছে অনেকটাই একতরফা। এবার ২৭টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। অন্তত ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রীর জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এই স্বতন্ত্ররাই।

গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের পর আজ সোমবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবেন চূড়ান্ত প্রার্থীরা। বিএনপি নেতৃত্বাধীন জোট এ নির্বাচন বর্জন করছে। এই জোটের বাইরেও কট্টর ডানপন্থি ও কট্টর বামপন্থি হিসেবে পরিচিত একাধিক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোটার উপস্থিতি বাড়াতে স্বতন্ত্র প্রার্থী মাঠে ধরে রাখছে তারা। অবশ্য নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। প্রকৃতপক্ষে ভোটের মাঠের চিত্র ভিন্ন।

কারণ আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ইতোমধ্যে আসন বণ্টন করেছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের মধ্যেও আসন সমঝোতা হয়ে গেছে। ফলে ভোটের মাঠে যতটুকু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা, তার সবটুকুই আওয়ামী লীগের স্থানীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে। এবারের নির্বাচনে ‘কিংস পার্টি’খ্যাত তৃণমূল বিএনপি, বিএনএম এবং বিএসপি অনেক আসনে প্রার্থী দিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় এখনও কেউ আসতে পারেনি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে হাতেগোনা দু-একটি আসন ছাড়া তাদের কেউ আলোচনায় নেই।

ইসির হিসাবে ২৮ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩০০ আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বাছাইয়ে বাদ পড়ে ৭৩১টি। মনোনয়নপত্র বাছাই শেষে মোট বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৯৮৫ জন। আপিল নিষ্পত্তি শেষে সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৬০-এ।

গতকাল সারাদেশে প্রার্থিতা প্রত্যাহার করে নেন ৩৪৭ জন। এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬। নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে বাছাই ও আপিল শেষে পাঁচটি আসন প্রার্থীশূন্য হয়ে পড়ে দলটির। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতায় ২৬টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করা হয়। অন্যদিকে ১৪ দলীয় জোটের শরিকদের ৬টি আসনে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ায় এসব আসনেও আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকছে না।

সব মিলিয়ে এখন আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে ২৬৩ আসনে। তবে শরিকদের নিয়ে নৌকা থাকছে ২৬৯ আসনে। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীরা ২৮৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেও গতকাল অনেক আসন থেকেই প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া গেছে। তবে কতটি আসনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে, তা জানাতে পারেনি দলটি।

অবশ্য ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ বেশ কয়েকজন প্রার্থী উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

রাজশাহীর ৩৯ আসনের ১৪টিতে লড়াই

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর সঙ্গে দলীয় স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও অভিনেত্রী মাহিয়া মাহির লড়াই হবে। রাজশাহী-৪ আসনে বর্তমান এমপি এনামুল হকের সঙ্গে লড়াই হবে দলীয় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের। রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের আবদুল ওয়াদুদ দারার সঙ্গে দলীয় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হকের। রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে আছেন আওয়ামী লীগের সাবেক এমপি, দলীয় স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামিম উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে লড়ছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বর্তমান এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে আছেন সাবেক এমপি গোলাম মোস্তফা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বর্তমান এমপি আবদুল ওয়াদুদের সঙ্গে লড়ছেন বিএনএফের আবদুল মতিন।

নাটোর-১ আসনে সাবেক এমপি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগ নেতা কাজল রায়ের বিরুদ্ধে লড়তে হবে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে। নাটোর-২ আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুর বিরুদ্ধে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে আছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। নাটোর-৩ আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রয়েছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক।

নাটোর-৪ আসনে নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন ও গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

বগুড়া-২ আসনে জাপার বর্তমান এমপি শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে লড়াই হবে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগমের। বগুড়া-৩ আসনে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকারের সঙ্গে লড়ছেন জাপার প্রার্থী বর্তমান এমপি নূরুল ইসলাম তালুকদার। বগুড়া-৪ আসনে বিএনপির সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা মুখোমুখি হবেন জাসদের রেজাউল করিম তালুকদারের।

রংপুরে ৩৩টির মধ্যে লড়াই মাত্র দুই আসনে

রংপুর-৫ আসনে বর্তমান এমপি আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের রাশেক রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলীয় নেতা জাকির হোসেন সরকার।

রংপুর-১ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ারের বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ও সাবেক জাপা নেতা মসিউর রহমান রাঙ্গা এমপি।

খুলনায় ৩৬টির মধ্যে ১০টিতে প্রতিদ্বন্দ্বিতা

কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা পেলেও তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফকে লড়তে হবে আরেক শক্ত স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর বিরুদ্ধে।

মেহেরপুর-১ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন এমপির সঙ্গে দলের নেতা ও সাবেক এমপি অধ্যাপক আবদুল মান্নানের প্রতিদ্বন্দ্বিতা হবে। মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থী আবু সালেহ মো. নাজমুল হক সাগরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের।

চুয়াডাঙ্গা-১ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় নেতা ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল এবং মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খানের।

যশোর-১ (শার্শা) আসনে সরকারি দলের তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

যশোর-২ আসনে নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং চৌগাছা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম হাবিবুর রহমান।

যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদের প্রধান প্রতিদ্বন্দ্বী নিজ দলের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ। যশোর-৫ আসনে নৌকার স্বপন ভট্টাচার্য্যের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। যশোর-৬ আসনে আওয়ামী লীগের শাহীন চাকলাদারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন।

বরিশালে ২১টির মধ্যে ৫ আসনে লড়াই

বরিশাল-৬ আসনে ত্রিমুখী লড়াই হবে। জাপার বর্তমান এমপি নাসরিন জাহান, নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামশুল আলম চুন্নু এ আসনে শক্ত প্রার্থী। বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও স্বতন্ত্র প্রার্থী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হকের লড়াই হবে।

পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুর বিপক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ শক্ত প্রার্থী। পিরোজপুর-১ আসনে বর্তমান এমপি শ ম রেজাউল করিমের সঙ্গে সাবেক এমপি আবদুল আউয়াল লড়ছেন দলীয় স্বতন্ত্র হিসেবে। পটুয়াখালী-৪ আসনে সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদারের সঙ্গে লড়াই হবে বর্তমান এমপি মহিবুর রহমানের।

ময়মনসিংহের ২৪ আসনের মধ্যে ৮টিতে প্রতিদ্বন্দ্বিতা

ময়মনসিংহ-১ আসনে বর্তমান এমপি নৌকা প্রতীকের জুয়েল আরেংয়ের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েমের লড়াই হবে। ময়মনসিংহ-৩ এ নৌকার প্রার্থী নীলুফার আনজুম পপির বিপক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। ময়মনসিংহ-৪ এ আওয়ামী লীগে প্রার্থী মহিত-উর রহমান শান্তর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে ময়মনসিংহের মেয়রের বড় ভাই ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের। ময়মনসিংহ-৭ এ লড়াই হবে নৌকার প্রার্থী বর্তমান এমপি হাফেজ রুহুল আমিন মাদানী ও স্বতন্ত্র প্রার্থী পদত্যাগকারী পৌর মেয়র এবিএম আনিসুজ্জামানের মধ্যে। ময়মনসিংহ-১১ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি কাজীম উদ্দিন আহমদ লড়বেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের সঙ্গে।

নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোশতাক আহমেদ রুহীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের। নেত্রকোনা-২ আসনে নৌকা প্রতীকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের। নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগের অসীম কুমার উকিলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর।

সিলেটের ১৯ আসনের ৯টিতে লড়াই

সিলেট-৩ এ নৌকার হাবিবুর রহমান লড়বেন জাতীয় পার্টির আতিকুর রহমান এবং আওয়ামী লীগের স্বতন্ত্র বিএমএ মহাসচিব ইশতেশামুল হক চৌধুরীর সঙ্গে। সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নৌকার প্রার্থী হয়েছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। সিলেট-৫ এ আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমেদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আঞ্জুমানে আল ইসলামের সভাপতি মাওলানা হুচামুদ্দীন চৌধুরী।

সুনামগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকে বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শামীম আহমদের সঙ্গে। সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী রনজিৎ চন্দ্র সরকারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে চৌধুরী আবদুল্লাহ আল-মাহমুদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী বর্তমান এমপি ড. জয়া সেনগুপ্তা।

মৌলভীবাজার-২ আসনে নৌকার শফিউল আলম, তৃণমূল বিএনপি প্রার্থী এমএম শাহীন এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমানের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর লড়াই হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের সঙ্গে। হবিগঞ্জ-২ এ আওয়ামী লীগ প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী দলের চারবারের এমপি আবদুল মজিদ খানের সঙ্গে।

ঢাকার ৭০ আসনের মধ্যে ২৫টিতে লড়াই

ঢাকা-১ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি সালমান এফ রহমানের সঙ্গে লড়াই হবে জাতীয় পার্টির সালমা ইসলামের। নরসিংদী-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কামরুজ্জামান কামরুল। নরসিংদী-৩ আসনে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খানের সঙ্গে লড়াই হবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লার। নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের শক্ত প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম খান বীরু। নরসিংদী-৫ আসনে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের মৃণাল কান্তি দাশ এমপির সঙ্গে লড়াই করবেন স্বতন্ত্র প্রার্থী পদত্যাগকারী পৌর মেয়র ফয়সাল বিপ্লব।

নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপির তৈমূর আলম খন্দকার এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ত্রিমুখী লড়াই হবে।
মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি মমতাজ বেগমের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেওয়ান শফিউল আরেফিন ও দলের জেলা শাখার কোষাধ্যক্ষ জাহিদ আহমেদের।

কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপির লড়াই হবে তাঁর আপন বড় ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামের। কিশোরগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দের সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগের সাবেক এমপি সোহরাব উদ্দিন ও বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের। কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি আফজাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের মধ্যে লড়াই হবে।

টাঙ্গাইল-২ আসনে বর্তমান এমপি ছোট মনিরের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদারের তুমুল লড়াই হতে যাচ্ছে। এ ছাড়া টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের কামরুল হাসান খানের সঙ্গে সাবেক এমপি আমানুর রহমান খান রানার, টাঙ্গাইল-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী মামুনুর রশীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ছানোয়ার হোসেন এবং টাঙ্গাইল-৭ আসনে আওয়ামী লীগের খান আহমেদ শুভর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর কঠিন লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

গাজীপুর-১ আসনে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে লড়াই হবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের। গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিনের। গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী রুমানা আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের।

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান নৌকা নিয়ে লড়বেন বিএনএমের শাহ মোহাম্মদ আবু জাফরের সঙ্গে। ফরিদপুর-২ আসনে বর্তমান এমপি লাবু চৌধুরী নৌকা প্রতীকে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জামাল হোসেন মিয়ার সঙ্গে।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নৌকার প্রার্থী কাজী জাফরউল্লাহর সঙ্গে লড়াই হবে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর।

মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি ড. আবদুস সোবহান গোলাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা আক্তার।

রাজবাড়ী-১ আসনে নৌকার কাজী কেরামত আলীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাসের। রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি জিল্লুল হাকিমের সঙ্গে লড়বেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। শরীয়তপুর-২ আসনে নৌকার প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সঙ্গে লড়াই হবে দলটির স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শৌকত আলীর।

চট্টগ্রাম বিভাগে ৫৮ আসনে লড়াই ২৮টিতে

চট্টগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেলের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের। চট্টগ্রাম-৩ আসনে নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতার সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চৌধুরীর। চট্টগ্রাম-৫ আসনে জাপার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ সভাপতি শাহজাহান চৌধুরীর। চট্টগ্রাম-৮ আসনে জাপার সোলায়মান আলম শেঠের সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম ও নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের ত্রিমুখী লড়াই হবে।

চট্টগ্রাম-১১ আসনে নৌকার প্রার্থী আবদুল লতিফের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সিটি করপোরেশনের কাউন্সিলর জিয়াউল হক সুমনের। চট্টগ্রাম-১২ আসনে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলামের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর। চট্টগ্রাম-১৪ আসনে নৌকার নজরুল ইসলামের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর।

চট্টগ্রাম-১৫ আসনে নৌকার প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেবের। চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটনের।

কুমিল্লা-২ আসনে নৌকার প্রার্থী সেলিনা আহমেদ মেরির সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদের। কুমিল্লা-৪ আসনে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সঙ্গে লড়াই হবে সদ্য পদত্যাগী চেয়ারম্যান আবুল কালাম আজাদের। কুমিল্লা-৫ আসনে নৌকার প্রার্থী আবুল হাসেম খানের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপনের। কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহার উদ্দীন বাহারের সঙ্গে লড়াই হবে সংরক্ষিত মহিলা আসনের এমপি আনজুম সুলতানা সীমার।

নোয়াখালী-১ আসনে নৌকার প্রার্থী এইচএম ইব্রাহিমের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের। নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী মোরশেদুল আলমের সঙ্গে লড়াই হতে পারে তমা গ্রুপের মালিক স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের। নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরনের সঙ্গে লড়াই হবে সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের। নোয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সিহাব উদ্দিন শাহিনের।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নৌকার প্রাথী বিএম ফরহাদ হোসেনের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার প্রার্থী রেজাউল ইসলাম ভুঁইয়ার সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দীন মঈনের। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরীর সঙ্গে লড়াই হবে সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমানের।

ফেনী-৩ আসনে জাপার প্রার্থী জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রহিম উল্লাহর।

চাঁদপুর-৩ আসনে নৌকার ডা. দীপু মনির সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল হক ভূঁইয়ার। চাঁদপুর-৫ আসনে সাবেক মন্ত্রী বর্তমান এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের।

লক্ষ্মীপুর-১ আসনে নৌকার আনোয়ার হোসেন খানের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা হাবিবুর রহমানের। লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার গোলাম ফারুকের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তারের। লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী মোশাররফ হোসেনের সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগ নেতা মো. আবদুল্লাহর।

কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঙ্গে লড়াই হবে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের।

নৌকা পেয়েও হারালেন যারা

শরিকদের কারণে আওয়ামী লীগের ৩০ নেতা নৌকা পেয়েও ধরে রাখতে পারেননি।

তারা হলেন– ঠাকুরগাঁও-৩ আসনের ইমদাদুল হক, নীলফামারী-৩ আসনের গোলাম মোস্তফা, নীলফামারী-৪ আসনের জাকির হোসেন, রংপুর-১ আসনের রেজাউল করিম, রংপুর-৩ আসনের তুষার কান্তি মণ্ডল, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের জাফর আলী, গাইবান্ধা-১ আসনের আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনের মাহবুব আরা বেগম (গিনি), বগুড়া-২ আসনের তৌহিদুর রহমান, বগুড়া-৩ আসনের সিরাজুল ইসলাম খান, সাতক্ষীরা-২ আসনের মো. আসাদুজ্জামান, পটুয়াখালী-১ আসনের আফজাল হোসেন, বরিশাল-৩ আসনের সরদার খালেদ হোসেন, পিরোজপুর-৩ আসনের আশরাফুর রহমান, ময়মনসিংহ-৫ আসনের আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আসনের আব্দুছ ছাত্তার, কিশোরগঞ্জ-৩ আসনের নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ আসনের আব্দুস সালাম, ঢাকা-১৮ আসনের হাবিব হাসান, হবিগঞ্জ-১ আসনের মুশফিক হুসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের শাহজাহান আলম, ফেনী-৩ আসনের আবুল বাশার, চট্টগ্রাম-৫ আসনের আবদুস সালাম, চট্টগ্রাম-৮ আসনের নোমান আল মাহমুদ, বগুড়া-৪ আসনের হেলাল উদ্দিন কবিরাজ, লক্ষ্মীপুর-৪ আসনের ফরিদুন্নাহার, বরিশাল-২ আসনের তালুকদার মোহাম্মদ ইউনূস, রাজশাহী-২ আসনের মোহাম্মদ আলী এবং পিরোজপুর-২ আসনের কানাই লাল বিশ্বাস। ছাত্তার, কিশোরগঞ্জ-৩ আসনের নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ আসনের আব্দুস সালাম, ঢাকা-১৮ আসনের হাবিব হাসান, হবিগঞ্জ-১ আসনের মুশফিক হুসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের শাহজাহান আলম, ফেনী-৩ আসনের আবুল বাশার, চট্টগ্রাম-৫ আসনের আবদুস সালাম, চট্টগ্রাম-৮ আসনের নোমান আল মাহমুদ, বগুড়া-৪ আসনের হেলাল উদ্দিন কবিরাজ, লক্ষ্মীপুর-৪ আসনের ফরিদুন্নাহার, বরিশাল-২ আসনের তালুকদার মোহাম্মদ ইউনূস, রাজশাহী-২ আসনের মোহাম্মদ আলী এবং পিরোজপুর-২ আসনের কানাই লাল বিশ্বাস।

Feb2
Feb2

গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 9 September, 2026, 11:09 pm
গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা

গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে জরুরি জ্বালানি নিরাপত্তা ও শিল্পের ধারাবাহিক উৎপাদন নিশ্চিত করতে বিকল্প উৎস ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে গঠিত সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান তুলে ধরেন সরকারপ্রধান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।

সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-১৭ এর সদস্য সুলতানা আহমেদ এবং মেহেরপুর-১ আসনের সদস্য মো. তাজউদ্দীন খানের পৃথক দু’টি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরকার গৃহীত এসব স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের কথা জানান।

সংসদ সদস্য সুলতানা আহমেদ তার প্রশ্নে জুলাই ২০২৬-এ একটি এলএনজি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্যাস সরবরাহে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট ঘাটতি ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি জানতে চান, ভবিষ্যতে এই ধরনের আকস্মিক সংকটে শিল্পখাত যাতে বড় ক্ষতির মুখে না পড়ে, সে জন্য গ্যাস সরবরাহের বিকল্প উৎস, এলএনজি রিজার্ভ সক্ষমতা, শিল্পাঞ্চলভিত্তিক অগ্রাধিকার সরবরাহ এবং জরুরি জ্বালানি পরিকল্পনা গ্রহণ করা হবে কিনা।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আকস্মিক বা সাময়িক সংকটকালে শিল্পখাত যাতে গ্যাস সংকটের সম্মুখীন না হয়, সেজন্য সরকার ২০৩০-৩১ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে মোট ৪,৫০০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক (২ডি) এবং ৪,২০০ বর্গ কিলোমিটার ত্রি-মাত্রিক (৩ডি) সাইসমিক সার্ভে পরিচালনা করা হচ্ছে। এছাড়া সমুদ্রাঞ্চলের ২৬টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য গত ২৪ মে আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে, যার দরপত্র দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে নভেম্বর ২০২৬ পর্যন্ত। পাশাপাশি স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশ অনশোর মডেল পিএসসি ২০২৬’ প্রণয়নের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

ভবিষ্যতের গ্যাস ঘাটতি পূরণ ও এলএনজি অবকাঠামো জোরদার করার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, দেশে বিদ্যমান দুইটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে বর্তমানে গড়ে দৈনিক প্রায় ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। ভবিষ্যতে আকস্মিক সংকট সামাল দিতে মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়িতে একটি ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কুতুবজোম ভাসমান টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং ল্যান্ড-বেইজড টার্মিনাল থেকে ডিসেম্বর ২০৩০ নাগাদ রি-গ্যাসিফাইড এলএনজি সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূল বিবেচনায় গভীর সমুদ্রে সুবিধাজনক স্থান নির্বাচন করে জরুরি ভিত্তিতে একটি ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। একই সঙ্গে ভোলার গ্যাস এলএনজি আকারে মেইনল্যান্ডে এনে আগ্রহী শিল্পে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড ও বিসিকের মতো পরিকল্পিত শিল্পাঞ্চলগুলো অগ্রাধিকার পাবে।

অন্য এক প্রশ্নে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ বিকল্প উৎসের সমন্বিত পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জাতীয় সংসদে নবায়নযোগ্য জ্বালানি খাতের সামগ্রিক উন্নয়ন ও আগামী দিনের লক্ষ্যমাত্রা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশজুড়ে ক্রমবর্ধমান বিদ্যুতের বিশাল চাহিদা মেটাতে আমদানিকৃত জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশবান্ধব ও টেকসই নবায়নযোগ্য জ্বালানিকে সরকারের সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। জ্বালানি খাতের রূপান্তর নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করেছে।

কৌশলপত্র অনুযায়ী, সার্বিক সম্ভাবনা ও বর্তমান বাস্তবতাকে মাথায় রেখে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের সুনির্দিষ্ট জাতীয় লক্ষ্য স্থির করা হয়েছে। এই লক্ষ্যের অংশ হিসেবে ২০৩০ সাল নাগাদ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ধারাবাহিকভাবে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সাজানো হয়েছে। এর মধ্যে একক প্রযুক্তি হিসেবে সর্বাধিক জোর দেওয়া হয়েছে সৌরবিদ্যুতের ওপর। পরিকল্পনা অনুসারে, দেশের বাসাবাড়ি, শিল্পকারখানা ও সরকারি ভবনের ছাদ ব্যবহার করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫,৫০০ মেগাওয়াট এবং বিশালাকার ভূমিভিত্তিক সৌরপ্রকল্প থেকে আরও ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সংস্থান রাখা হয়েছে। বাকি ঘাটতি পূরণে বায়ু বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, পানিবিদ্যুৎ, ভাসমান সোলার ও কৃষিভিত্তিক অ্যাগ্রিভোলটেইক্সের মতো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আরও ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হবে।

বিদ্যুৎ উৎপাদনের এই বিশাল লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলতে সরকার আমদানিনীতি ও শুল্ক কাঠামোয় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এনেছে। নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো তৈরির জন্য অতীব জরুরি উপাদান যেমন– সোলার প্যানেল, ইনভার্টার, বিশেষায়িত ব্যাটারি ও স্ট্রাকচার আমদানির ক্ষেত্রে বিদ্যমান সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং দুই শতাংশের অতিরিক্ত অগ্রিম আয়কর সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।

বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত করতে এবং সাধারণ গ্রাহকদের সম্পৃক্ত করতে সম্প্রতি একটি বিশেষ মূল্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ সরকারি প্রণোদনা হিসেবে এই উৎপাদন ব্যয়ের ওপর অতিরিক্ত ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম হিসাব করে জাতীয় গ্রিডে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা স্থির করা হয়েছে। এই সুবিধার আওতায় নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুসরণ করে যেসব সাধারণ বা বাণিজ্যিক গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে ছাদভিত্তিক ব্যবস্থা স্থাপন করবেন, তারা নিজস্ব প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে টানা ৩ বছর, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত ইউনিট প্রতি নির্ধারিত এই ১০ টাকা ৫০ পয়সা হার সুবিধা পাবেন।

সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগকে সুনির্দিষ্ট আইনি ও নীতিগত কাঠামোয় আনতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা কার্যকর করেছে। সরকারি মালিকানাধীন ভূমিতে পিপিপি পদ্ধতিতে প্রকল্প তৈরির নির্দেশিকা ২০২৬, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিশেষ নীতিমালা ২০২৫, সার্বিক নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ এবং হালনাগাদ নেট মিটারিং গাইডলাইন ২০২৫ এরই মধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি টেকসই জ্বালানি ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ দিতে গ্রহণ করা হয়েছে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ২০২৫, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সমন্বিত সমন্বিত ব্যবসায়িক মডেল, অনশোর উইন্ড গাইডলাইন এবং কার্বন ক্রেডিট প্রক্রিয়াকরণ সংক্রান্ত পথনির্দেশিকা, যা দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ নিরাপত্তায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 9 September, 2026, 8:48 pm
তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

স্বামী মো. শাহিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ। কাজ করার সামর্থ্য নেই। ঘরে তিন শিশু সন্তান। স্বামীর চিকিৎসা থেকে শুরু করে সন্তানদের ভরণপোষণ ও পড়াশোনা—সবকিছুর দায়িত্ব এসে পড়ে ইয়াসমিন আক্তারের কাঁধে।

কিন্তু অসহায় হয়ে বসে থাকেননি ইয়াসমিন। সংসারের হাল ধরতে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে নিজেই নেমেছেন রাস্তায়। তিন সন্তানকে নিয়েই অটোরিকশা চালিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছেন। সীমিত আয়ের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে স্বামীর চিকিৎসা, সন্তানদের ভরণপোষণ ও সংসারের দৈনন্দিন ব্যয় একসঙ্গে মেটানো তাঁর পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠেছে।

স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে ইয়াসমিনের জীবনসংগ্রামের খবর পৌঁছায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে। বুধবার জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে ইয়াসমিন নিজেই অটোরিকশা চালিয়ে হাজির হন। জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন নিজের লড়াইয়ের কথা।

ইয়াসমিনের কথা শুনে প্রতিকূলতার মধ্যেও নিজের শ্রমে সংসার চালানোর চেষ্টার প্রশংসা করেন জেলা প্রশাসক। সন্তানদের পড়াশোনা কোনোভাবেই বন্ধ না করার পরামর্শ দেন তিনি। ইয়াসমিনের সংগ্রামের প্রতি সম্মান জানাতে নিজের কার্যালয় থেকে নিচে নেমে তাঁর অটোরিকশার পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন জেলা প্রশাসক।

তিনি ইয়াসমিনকে বলেন, ‘এত চ্যালেঞ্জের মধ্যেও তুমি কারও কাছে হাত পাতোনি, কারও কাছে ছোট হওনি। তুমি নিজেই একটা অটো নিয়েছো, অটো নিয়ে পরিশ্রম করে চলছো—এটা খুবই ভালো।’

উৎসাহ দেওয়ার পাশাপাশি ইয়াসমিনের স্বামীর চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক। তাঁকে চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী ও কিছু উপহারও দেওয়া হয়। সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখতেও উৎসাহ দেন তিনি।

সহায়তা পেয়ে ইয়াসমিন বলেন, ‘আমার তিনটা ছেলে আছে। তিনটা ছেলেকে নিয়ে খাচ্ছি। উনি আমাকে চাল দিয়েছেন, কিছু টাকা-পয়সাও দিয়েছেন।’

ইয়াসমিন একা নন

এদিন জেলা প্রশাসকের গণশুনানির টেবিলে ইয়াসমিনের মতো আরও অনেক মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে আসে। কেউ ক্যানসারের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না, কারও প্রয়োজন সপ্তাহে তিনবার ডায়ালাইসিস। কেউ প্যারালাইসিসে কর্মক্ষমতা হারিয়েছেন, আবার কেউ দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেও অর্থাভাবে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

তাঁদের কথা শুনে প্রয়োজন অনুযায়ী সহায়তার ব্যবস্থা করেন জেলা প্রশাসক। এদিন অসুস্থ ও অসহায় ১০ জন এবং একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আর্থিকভাবে অসচ্ছল একজনকে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, লবণ ও মসলাসহ খাদ্যসামগ্রী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁর বাবা দিনমজুর। পাঁচ সদস্যের পরিবারের খরচের পাশাপাশি ওমরের পড়াশোনা, যাতায়াত ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। প্রতিকূলতা জয় করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় সহায়তার আবেদন করেন তিনি। তাঁর উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সহায়তা দেওয়া হয়।

ইফফাত জাহান ইশা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। সপ্তাহে তিনবার তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছেন। তাঁর বাবা আবদুর রহিম দীর্ঘদিন ধরে কর্মহীন। মেয়ের নিয়মিত চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ায় তিনি সহায়তা চান।

কোলন ক্যানসারে আক্রান্ত মো. নাজমুল হুদার অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি চলছে। পাশাপাশি মৃগীরোগের চিকিৎসাও নিচ্ছেন। দীর্ঘদিনের চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হওয়ায় কেমোথেরাপি চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

রাঙ্গুনিয়ার মোহাম্মদ আবদুল শুকুর দীর্ঘদিন ধরে অসুস্থতা ও পঙ্গুত্বজনিত সমস্যায় ভুগছেন। নিয়মিত আয়ের উৎস না থাকায় প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।

প্যারালাইসিসে থেমেছে উপার্জন

বাঁশখালীর মো. আবু তাহের প্রায় সাড়ে তিন বছর আগে প্যারালাইসিসে আক্রান্ত হন। শরীরের বাঁ পাশ অবশ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা বা কাজ করতে পারেন না। উপার্জনের পথ বন্ধ হওয়ার পাশাপাশি অর্থাভাবে নিয়মিত চিকিৎসাও করাতে পারছেন না।

পটিয়ার আজিজুল হক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পর কর্মক্ষমতা হারিয়েছেন। স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলে নিয়ে তাঁর সংসার। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ভরণপোষণ ও নিজের চিকিৎসা—দুটিই অনিশ্চিত হয়ে পড়েছে।

একই এলাকার আবুল কাসেম চোখের রোগে আক্রান্ত। তাঁর অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা প্রয়োজন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তিনিও সহায়তার আবেদন করেন।

পারুল বেগমের স্বামী বহু বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তাঁর এক সন্তান প্রতিবন্ধী। পারুল নিজেও কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন। পরিবারের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় মেটাতে তাঁকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে বলে আবেদনে উল্লেখ করেছেন।

মর্জিনা বেগমের স্বামীর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। চার মাস ধরে তিনি কাজ করতে পারছেন না। দুই মেয়ে ও এক ছেলের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

হালিশহরের রোকছানা বেগমের স্বামী মারা গেছেন ১০ বছরেরও বেশি সময় আগে। এরপর থেকে ছয় সন্তানকে নিয়ে একাই সংসার চালিয়ে আসছেন। সন্তানদের ভরণপোষণ করতে না পেরে তিনিও আর্থিক সহায়তার আবেদন করেন।

শুনলেন ২১ জনের কথা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় শুরু হওয়া গণশুনানিতে সরাসরি ২১ জন সেবাপ্রত্যাশী অংশ নেন। চিকিৎসা ও আর্থিক সহায়তার পাশাপাশি জমিজমা, সম্পত্তি জবরদখলসহ বিভিন্ন সমস্যার কথা তাঁরা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। অনলাইনে একজন প্রবাসীও যুক্ত হয়ে তাঁর অভিযোগ জানান।

অভিযোগগুলো শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। কোনো কোনো ক্ষেত্রে গৃহীত ব্যবস্থার ফলাফল সংশ্লিষ্ট আবেদনকারীকে জানানোর নির্দেশও দেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘একটি আবেদন গ্রহণের পর সেটি কোথায় গেল, কী সিদ্ধান্ত হলো এবং তার ফলাফল কী—সেবাপ্রত্যাশী যেন সেটি জানতে পারেন, সেটিও আমাদের দায়িত্ব।’

সরকারি দপ্তরে জমা পড়া এসব আবেদন শেষ পর্যন্ত নথিতে পরিণত হয়। সেখানে থাকে আবেদনকারীর নাম, ঠিকানা আর সাহায্য চাওয়ার কারণ। কিন্তু বুধবারের গণশুনানিতে কাগজের আড়াল থেকে সামনে এসেছে একেকটি জীবনের গল্প—ক্যানসারের সঙ্গে লড়াই, সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের ব্যয়, প্যারালাইসিসে থেমে যাওয়া উপার্জন কিংবা দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে বিশ্ববিদ্যালয়ে টিকে থাকার চেষ্টা।

তবে তাঁদের মধ্যে ইয়াসমিনের গল্পটি কিছুটা আলাদা। স্বামী দুর্ঘটনায় অসুস্থ, ঘরে তিন শিশু সন্তান, সংসারে অভাব—তারপরও তিনি থেমে যাননি। অটোরিকশার হ্যান্ডেল ধরে নিজের শ্রমে পরিবারকে টেনে নেওয়ার চেষ্টা করছেন।

সেই সংগ্রামের কথা শুনে তাঁর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক—স্বামীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন, দিয়েছেন খাদ্যসামগ্রী ও উপহার। আর ইয়াসমিনকে সাহস জুগিয়েছেন, যেন জীবনের লড়াইয়ের মধ্যেও তাঁর তিন সন্তানের পড়াশোনা থেমে না যায়।

বুধবারের গণশুনানিতে তাই শুধু আবেদন ও অভিযোগের শুনানি হয়নি; কাগজের আড়ালে থাকা মানুষগুলোর সংকটের কথা শুনে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টাও ছিল।

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 9 September, 2026, 5:22 pm
ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলা থেকে সরাসরি মূল ভূখণ্ডে গ্যাস নিতে পাইপলাইন নির্মাণ করতে অন্তত সাত বছর সময় লাগবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই মূল ভূখণ্ডে গ্যাস নেওয়ার দীর্ঘ অপেক্ষায় না থেকে ভোলাতেই সরাসরি শিল্প-কারখানা স্থাপন, সার কারখানা গড়ে তোলা এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মহিলা আসন-১৭ আসনের সদস্য সুলতানা আহমেদের করা সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হলে তা বাস্তবায়নে অন্তত সাত বছরের মতো সময় লেগে যাবে। তাই সরকার বিকল্প ও দ্রুত কার্যকর পদক্ষেপের ওপর বেশি জোর দিচ্ছে। ভোলায় যাতে বিপুল পরিমাণ শিল্প-কারখানা স্থাপন করা যায়, সে লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। অনেক শিল্প উদ্যোক্তা সেখানে গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আন্তরিক চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়ভাবে এই গ্যাস ব্যবহার করে শিল্পায়ন হলে একদিকে যেমন ভোলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে অঞ্চলের সামগ্রিক অর্থনীতির আকারও বহুগুণ বৃদ্ধি পাবে।

ভোলার গ্যাসকে দেশের মানুষের সার্বিক কল্যাণে ও জাতীয় স্বার্থে ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে সরকারপ্রধান বলেন, সেখানে একটি বড় সার (ফার্টিলাইজার) কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এর পাশাপাশি একই স্থানে ৫০০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি নতুন বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভোলার গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।

জাতীয় সংসদে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরের জন্য একটি বিশেষ কৌশলগত উন্নয়ন কাঠামো প্রণয়ন করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ মেয়াদি এই উন্নয়ন পরিকল্পনায় দেশের প্রতিটি অঞ্চলের সুষম ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভোলার আঞ্চলিক বৈশিষ্ট্য, স্থানীয় প্রাকৃতিক সম্পদ, সাধারণ মানুষের চাহিদা, উপকূলীয় জলবায়ু ঝুঁকি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়েই সাজানো হচ্ছে এই সমন্বিত মাস্টারপ্ল্যান।

ভোলার বিপুল প্রাকৃতিক গ্যাস সম্পদকে জাতীয় অর্থনীতিতে ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হয় সংসদে। ভোলা জেলায় একটি নতুন ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর পাশাপাশি ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজি-তে রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে সরবরাহের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পগুলো চালু হলে ভোলার গ্যাসের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

সরকারপ্রধান বলেন, জাতীয় অর্থনীতিতে সমুদ্র ও উপকূলীয় সম্পদের কার্যকর অবদান বাড়াতে প্রণীত বিশেষ বিন্যাসে ভোলাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। নতুন কৌশলগত কাঠামোর অধীনে ভোলা জেলা এবং এর আশেপাশের দ্বীপগুলোকে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বিশেষ জোনের আওতায় জাতীয় রূপালী সম্পদ ইলিশ ও অন্যান্য মৎস্যসম্পদ সংরক্ষণ, উপকূলীয় বিস্তৃত চরাঞ্চলের সমন্বিত কৃষি বিকাশ, জলবায়ু সহনশীল সুরক্ষিত অবকাঠামো নির্মাণ এবং নৌ-নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোলার বিশেষ ভৌগোলিক অবস্থান, গ্যাস ক্ষেত্র, উর্বর কৃষি জমি এবং বিপুল উপকূলীয় মৎস্যসম্পদের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়েছে সরকার। এই সমন্বিত উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে দ্বীপ জেলা ভোলার সার্বিক অর্থনীতিতে এক নতুন বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে বলে জানান তিনি।