খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাই শিল্পনগরে মিক্সার মেশিন আটকা পড়ে শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
মিরসরাই শিল্পনগরে মিক্সার মেশিন আটকা পড়ে শ্রমিক নিহত

মিরসরাই প্রতিনিধি :::চট্টগ্রামের মিরসরাই শিল্প এলাকায় মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর মিক্সার ঢালাই মেশিনে আটকা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ( ১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোঃ মোশারফ হোসেন (২৮)। তিনি মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গেড়ামারা আবু তাহের এর ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, মিরসরাই থানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে শনিবার সকালে মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর মিক্সার ঢালাই মেশিন পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক মোশাররফ হোসেন। এসময় মেশিনটি চালু থাকায় ভেতরে আটকা পড়ে তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, তারা ৩ জন শ্রমিক কাজ করছিল আরএমসি মেশিনে। অন্য দুইজন সকাল সাড়ে ১১টায় নাস্তা করতে দোকানে গেলেও মোশাররফ তার জন্য নাস্তা নিয়ে আসতে বলে নিজে মেশিনের কাছে থেকে জান। তিনি হয়তো কৌতুহল বশত দেখার জন্য আরএমসি প্লান্টটির সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। সেখান থেকে কোন ক্রমে তিনি ছিটকে নিচে পড়ে গিয়ে আহত হন। অন্য শ্রমিকরা তার জন্য নাস্তা নিয়ে এসে দেখে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে প্রতিষ্ঠানের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা উপযুক্ত সহযোগীতা করবো।

শিল্প জোন পুলিশ ফাঁড়ির এসআই হাবিব জানান, শ্রমিক মৃত্যুর খবর শুনেছি। তবে ঘটনা স্থলে যাওয়ার আগেই শ্রমিককে সরিয়ে ফেলেছে কারখানা কর্তৃপক্ষ। পরবর্তী বিষয় জোরারগঞ্জ থানার তত্ত্বাবধায়নে আছে থানাকে অবহিত করা হয়েছে।

জোরারগঞ্জ থানা ওসি তদন্ত জানান, নিহতের লাশ পারিবারিক ভাবে কবরস্থ করা হয়েছে তবে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পরিবার থেকে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…