সীতাকুণ্ডের পাক্কা মসজিদ এলাকায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরন
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৬:৩৭ সন্ধ্যা
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকার শীতার্থ গরীব অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহের হোসেন সিদ্দিকী পরিবারের পক্ষ থেকে প্রতিবারের মতো গ্রামের ৪ শত অধিক শীতার্থ মানুষের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোতাহের হোসেন সিদ্দিকীর বড় ছেলে মোঃ কামরুল হাসান সিদ্দিকী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খায়ের হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, শিক্ষক আবুল বাশার, সমাজ সেবক একরামুল হক আজাদ, মোঃ মহিউদ্দিন, মোঃ আমিনুল হক, ফজলুল করিম আরমান, মোঃ নুরুল করিম, জেলে সর্দার প্রতিক চন্দ্র দাশসহ উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন