খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে আসন্ন উপ-নির্বাচনে নৌকায় ভোট দিন: মোছলেম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ
সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে আসন্ন উপ-নির্বাচনে নৌকায় ভোট দিন: মোছলেম

সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধে আগামী ১৩ই জানুয়ারি উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ৫নং মোহরা ওয়ার্ডের সনাতন ধর্মীয় ভোটারদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

তিনি গতকাল সোমবার রাতে মোহরা ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় মোছলেম উদ্দিন আরো বলেন, একসময় নির্বাচন আসলে সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন থাকতো। নির্বাচনের ভোট কেন্দ্রে যাওয়া তো দূরের কথা, তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ লুটতরাজ এমনকি প্রাণেও মেরে ফেলা হতো। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনীতির সুবাতাস বইছে। সনাতন ধর্মাবলম্বীরা আজ মন খুলে তাদের ধর্মীয় আচার অনুষ্টান পালন করতে পারছে। শারদীয়া দূর্গাপুজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের জাকজমকই প্রমাণ করে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক। আর সেই সংগঠনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে আসন্ন উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনাদের সহযোগিতা দোয়া এবং ভোট চাইতে। আশা করি সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনৈতিক হিসেবে আপনারা আমাকে নৌকা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে অত্র সংসদীয় এলাকাকে একটি অসাম্প্রদায়িক এলাকায় রূপান্তর করার সুযোগ দিবেন।

তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারি সকল সনাতনী সম্প্রদায়ের ভোটারগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দানের বিনীত আহ্বান জানান।

বিশিষ্ট সমাজসেবক সুকুমার চৌধুরীর সভাপতিত্বে মোহরাস্থ তার বাড়িতে সঞ্জীব ভট্টাচার্য্য বাবু’র সঞ্চালনায় আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ মহারাজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুনীল সরকার, খোরশেদ আলম সুজন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দিলীপ চৌধুরী, দিপক দেওয়ানজী, সাধন দাশ, আলী রিয়াজ রক্সী, মোঃ এসকান্দর, মোঃ ফয়সাল, এডভোকেট শিবু মজুমদার, রানা মজুমদার, সানু বিশ্বাস চন্দন, সমীরন মল্লিক, অমিত চৌধুরী, নিউটন কুমার মজুমদার, একান্ত সেন অর্ঘ্য, সমীরন দাশ, শুভ দেবনাথ, পলাশ দাশ প্রমূখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন মঙ্গল প্রভু।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…