সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১১ রাত
সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ট্রাকের চাপায় মোঃ শাহাজাহান (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রোববার বিকাল ৫টা ১০ মিনিটের সময় উপজেলার বার আউলিয়া মাজারের সন্নিকটে এঘটনা ঘটে। নিহত শাহজাহান ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অনু মিয়া দফাদার বাড়ির সুলতান আহমেদ এর ছেলে।

জানা যায়, মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ২২-৫৪২১) ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চেষ্টা করলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করে ট্রাকসহ চালক, হেলপারকে আটক করে।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হন।

ওসি ওসি খোকন চন্দ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গাড়ি আটক আছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Feb2
Feb2