ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব কমিটি গঠন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী সভাপতি ও দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি সোলাইমান আকাশক সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ।মঙ্গলবার (১৯ মার্চ )উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোতে সংগঠনের জরুরি সভা ও ইফতার আয়োজন করা হয়। ইফতার পরবর্তী সভায় সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক শহিদুল আলম । এসময় সদস্যদের প্রত্যাক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এসময় ১৬ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ (একুশে পত্রিকা), যুগ্ম সম্পাদক আবু মনসুর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক (দৈনিক কর্ণফুলী, দৈনিক অর্থনীতি), অর্থ সম্পাদক আলমগীর নিশান (এশিয়ান টিভি),
দপ্তর ও গ্রন্থকার সম্পাদক ওবায়দুল আকবর রুবেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ),প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু (দৈনিক সাঙ্গু ),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো সেলিস (বিজয় টিভি),সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম)। এ ছাড়া কার্য়করী কমিটির নির্বাহী সদস্য হলেন- ইকবাল হোসেন মঞ্জু( দৈনিক সমকাল), সিনিয়র সাংবাদিক শওকত হোসেন করিম, সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল,সাম্পান নিউজ),সিরাত মঞ্জুর (বার্তা২৪),কামরুল ইসলাম সবুজ( দৈনিক চট্টগ্রাম পাতা) প্রমুখ।
এসময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ফটিকছড়ি সাংবাদিকদের আধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।


আপনার মতামত লিখুন