সীতাকুণ্ড উপজেলা আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার স্বরণসভা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সলিমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্দ্যেগে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর সাবেক এমপি মরহুম আবুল কাসেম মাস্টারের ছোট ভাই এ.কে.এম জাফর উল্লাহ।
ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমাম উদ্দীন ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাকিম আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগেন সাবেক শ্রম সম্পাদক আজম খান, সলিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলে করীম চৌধুরী নিউটন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ,আওয়ামী লীগ নেতা নেজাম উদ্দিন খালেদী, ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক মনজুরুল করীম নওশাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সদস্য এস এম আল নোমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
স্বরণসভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ গোলাম মোস্তফার কর্মময় জীবনের উপর আলোকপাত এবং তার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন