হলদিয়ায় বন্যাকবলিত জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১০:১৮ রাত
হলদিয়ায় বন্যাকবলিত জনসাধারণের পাশে থাকার অঙ্গীকার বিএনপির

রাউজানের হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত স্থান পরিদর্শন করেছেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মহিউদ্দিন জীবন, রাউজান উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বাবুল।

নেতৃবৃন্দ ১ নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা, হলদিয়া, গর্জনীয়া, ইয়াছিন নগর, জানিফাতর এলাকার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ যুবদল নেতা ফারভেছ, লোকমান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলে যুগ্ম আহবায়ক দিদারুল আলম মানিক, ওসমান, গিয়াস উদ্দিন জুবায়ের, জামাল উদ্দিন, রুবেল, ছাত্র নেতা বাবু, ফোরকান হুম্মান জহির শুভ গিয়াস উদ্দিন, শফিউল আজম, বাদশা মওলানা আবু তালেব, নয়ন প্রমুখ।

পরিদর্শন কালে নেতৃবৃন্দ বলেন, আমাদের রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছি।  হলদিয়া ইউনিয়নে জনগণের সাথে থাকার জন্য সবাইকে আহবান জানাই। আমরা হলদিয়া ইউনিয়নের জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদের পাশে থাকতে চাই।

Feb2
Feb2