খুঁজুন
বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিআরইউর সভাপতি আকন, সম্পাদক সোহেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
ডিআরইউর সভাপতি আকন, সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন ৩৬৪ ভোট পেয়েছেন।

নির্বাচিত হলেন যারা—

সভাপতি: আবু সালেহ আকন

সহ-সভাপতি: গাযী আনোয়ার

সাধারণ সম্পাদক: মাঈনুল হাসেন সোহেল

যুগ্ম সম্পাদক: নাদিয়া শারমিন

সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই তুহিন

অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

দফতর সম্পাদক: রফিক রাফি

নারীবিষয়ক সম্পাদক: রোজিনা রোজী

প্রচার সম্পাদক: মিজান চৌধুরী

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: শরিফুল ইসলাম

এর আগে, নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩১ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৭৪৪ জন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।

Feb2

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি বলেন, বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে— জনগণই সব ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।

তিনি বলেন, এই নির্বাচন আমাদের জন‍্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিলো। এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে। আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি।

চট্টগ্রামে উৎসবমুখর ভোটে কৃতজ্ঞঃ ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
চট্টগ্রামে উৎসবমুখর ভোটে কৃতজ্ঞঃ ডিসি জাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক বলেন, সকাল থেকে আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায় একাধিক কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সন্তোষজনক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে অভিভূত করেছে বলে জানান তিনি। অনেক ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সন্তোষ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘যাঁদের কেন্দ্র করে আমাদের সব আয়োজন, সেই সম্মানিত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসেছেন। রিটার্নিং কর্মকর্তা হিসেবে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক জানান, একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। “সম্মানিত পুলিশ সুপার, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী একই স্পিরিট ও একই গতিতে কাজ করেছেন,” বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, “আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি—বাংলাদেশের পক্ষেও সম্ভব একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, আমাদের আয়োজন সার্থকতা পেয়েছে। এখনও কয়েক ঘণ্টা বাকি আছে। আমরা চাই নির্বাচন শেষ পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হোক। আমরা বাংলাদেশকে জিততে দেখতে চাই, জিততে দেখতে চাই এ দেশের মানুষের স্বপ্নকে।”

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আপনার-আমার সন্তানরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। সেই স্বপ্ন বাস্তবায়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকল বিভাগ একযোগে কাজ করেছে। তাঁদের প্রতিও আমরা কৃতজ্ঞ।” তিনি আশা প্রকাশ করেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে দেশ উপনীত হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি, বাংলাদেশের পক্ষেও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’ তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

এর আগে জেলা প্রশাসক বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি চন্দনাইশের দোহাজারী জামিরজুরি আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়, পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়, সাতকানিয়ার উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরী উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি) মোস্তাক আহমেদ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রের শক্তি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।

দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন : সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি মনে করি আজকে আমাদের জাতীয় জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারা দেশের নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ রয়েছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে।

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন।

নির্বাচন চলাকালে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, এতে জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে।

তিনি বলেন, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবো।