খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২০, ৮:১৮ অপরাহ্ণ
মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্যসেনের ৮৭তম ফাঁসি দিবস উপলক্ষে আজ সকালে সূর্য সেন এর জম্মস্থান চট্টগ্রামের রাউজানে রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ সংলগ্ন মাস্টারদা সূর্যসেন এর আবক্ষ ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন করেন মাষ্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগার, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান বিশ্ববিদ্যালয় সরকারি কলেজ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী পরিষদ, বাংলার মুখ, শিল্পকলা একাডেমী, রাউজান কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, রাউজান ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পুস্পস্তবক অর্পন করেন।

পরে সূর্যসেন চত্বরে রাউজান মাস্টারদা সূর্য সেন মেমোরিয়াল পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কামরুল হোসেন বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, জমির উদ্দিন পারভেজ, রাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সাইফুল ইসলাম চৌধুরী রানা, হাসান মো: রাসেল, রেহেনা আফরোজ, শোয়াইব খাঁন, আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সাধন পালিত, মুহাম্মদ মনছুর আলম, তপন দে, মো: মাসুদুল আলম, আবু ছালেক, এনামুল হক এনাম, জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মো: আসিফ প্রমূখ।

এসময় ইমরান হোসেন ইমু, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, ওয়াহেদ বাবলু, ইমরাম হোসেন জীবন, সাবের হোসেন, মো: তানভীর চৌধুরী, রাজু দে, প্রদীপ শীল, শফিউল আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- ১৯৩৪ সালের ১২ই জানুয়ারী প্রহসনমূলক বিচারে তৎকালীন ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্য সেনকে চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলেও মাষ্টারদার রেখে যাওয়া স্বাধীন স্বদেশের স্বপ্নকে হত্যা করতে পারেনি। মাষ্টারদা সূর্য সেন বাঙ্গালির মানসপঠে চির জাগরুখ বিপ্লবী চেতনার উৎস। চট্টগ্রামের যুব বিদ্রোহের মহানায়ক মাষ্টারদা সূর্যসেন ভারতের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…