খিরাম আহমদ ছাফা (রহ.) মাদ্রাসায় গুনীজন সংবর্ধনা
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির খিরাম হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খলিফায়ে গাউছুল আজম হযরত আবদুর রহমান শাহ মাইজভান্ডারী (র.) পৌ-পুত্র আলহাজ্ব মাওলানা মুহাম্মদ দিদার মাইজভান্ডারী।
প্রধান আলোচক ছিলেন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) এয়াকুবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জানে আলম নিজামী।
অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে, সহ সুপার মাওলানা মোকতার হোসাইন ও সিনিয়র শিক্ষক মাস্টার মুহাম্মদ সাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মতিউর রহমান রেজভি, ব্যবসায়ী সৈয়্যদ মুহাম্মদ তসলিমুল হক ও তৌহিদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ দিদার মাইজভান্ডারী বলেন, শিক্ষা মানুষকে আলোর পথে নিয়ে যায়। আশা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকা শিক্ষার আলোয় আলোকিত হবে। প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলে আজিমুল গণী মহৎ কাজ করেছেন। সকলেই সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠান হতে সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক জুলফিকার ওসমান সি, আই,পিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ, মাদ্রাসার পরিচালক মুহাম্মদ নুরুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, ইউপি সদস্য মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ জাবেদ হোসেন, আব্দুর রহিম বাদশা, মুহাম্মদ মোর্শেদ, মুহাম্মদ লোকমান সওদাগর, মুহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষিকা নায়মা আকতার, রুনা আকতার, আয়শা আকতার, সারজিনা আকতার প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মোনাজাতে প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও প্রবাস থেকে যারা সাহায্য সহযোগীতা করে মাদ্রাসা এগিয়ে নিতে অবদান রাখছেন সকলের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন